| ১৬ ডিসেম্বর ২০২০ | ১০:২৪ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 196 বার
গুরুতরভাবে অসুস্থ কোভিড-১৯ রোগীদের জন্য নির্ধারিত ওসাকার একটি চিকিৎসা কেন্দ্র মঙ্গলবার থেকে রোগী ভর্তি করা শুরু করেছে।
নার্স নিয়োগ দেয়া নিয়ে সংকটের মুখোমুখি হওয়া প্রতিষ্ঠানটি সীমিত সামর্থ্য নিয়ে চালু হয়েছে।
ওসাকা জেলা রোগীদের সংখ্যা বৃদ্ধি পাওয়ার আশংকায় গত আগস্ট মাস থেকে স্থাপনাটি প্রস্তুত করা শুরু করে।
কর্মকর্তাদের অনুমিত হিসাব অনুযায়ী, যদি ঐ কেন্দ্রের ৩০টি শয্যার সবগুলোরই প্রয়োজন হয়, তবে মোট ১শ ৩০ জন নার্সের দরকার হবে।
তবে, ডিসেম্বরের শুরুর দিকে শুধুমাত্র ৫০ জন নার্স এতে কর্মী হিসেবে যোগ দেন। উদ্ভূত পরিস্থিতিতে, ওসাকার কর্তৃপক্ষ অন্য জেলার গভর্নরদের সেখানে নার্স পাঠানোর জন্য আহ্বান জানাচ্ছে।
এছাড়া, কর্মকর্তারা দেশের আত্মরক্ষা বাহিনী বা এসডিএফ থেকে নার্স প্রেরণের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ জানান। এসডিএফ’এর তিন জন নার্স মঙ্গলবার থেকে ঐ কেন্দ্রে কাজ করা শুরু করেছেন।
ওসাকা জেলা বলেছে, তারা এখন সম্ভবত প্রয়োজনীয় কর্মী চাহিদা মেটাতে সক্ষম হবে।
এদিকে, টোকিও মেট্রোপলিটন সরকারের কর্মকর্তারা আজ জাপানের রাজধানীতে করোনাভাইরাসের নতুন ৪শ ৬০টি সংক্রমণের ঘটনা নিশ্চিত করেছেন।
এরফলে, টোকিওতে ভাইরাস পরীক্ষায় ইতিবাচক ফল আসা ব্যক্তির মোট সংখ্যা এখন দাঁড়িয়েছে ৪৭ হাজার ৯শ ৯০’এ।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||