| ১৭ ডিসেম্বর ২০২০ | ১০:৫৪ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 220 বার
করোনাভাইরাসের বিস্তার প্রতিরোধের লক্ষ্যে নেয়া এক প্রচেষ্টা হিসাবে আন্তর্জাতিক ভ্রমণকারীদের হানেদা ও নারিতা বিমানবন্দর থেকে সরাসরি টোকিওর হোটেলে পৌঁছে দেয়ার জন্য এক বাস সেবা চালু করা হয়েছে।
বিমানবন্দর পরিবহন সেবা বুধবার থেকে এই সরাসরি বাস রুট চালু করল। বিমানবন্দর থেকে টোকিওর ১২ টি হোটেলে দিনে তিনবার এই বাস চলবে। ঐ হোটেলগুলোতে যেসব পর্যটকেরা থাকবেন তারা এই বাস সেবার সুযোগ নিতে পারেন। তবে আগাম বুকিং করতে হবে। বাসের ভাড়া নারিতা থেকে প্রায় ৩৯ ডলার এবং হানেদা থেকে প্রায় ১৪ ডলার নির্ধারণ করা হয়েছে।
ভ্রমণকারীরা এবং বিদেশ থেকে ফিরে আসা জাপানিদের যাতে সরকারি পরিবহন ব্যবহার করতে না হয় সেটাই হল নতুন এই সেবার লক্ষ্য।
বিদেশ থেকে আসা লোকজনের উদ্দেশ্যে সরকারি পরিবহন ব্যবস্থার ব্যবহার এড়িয়ে যাওয়ার অনুরোধ জানাচ্ছে সরকার। এমনকি পৌঁছানোর পর তাদের কোভিড পরীক্ষার ফলাফল নেতিবাচক হলেও সরকার এটি মেনে চলার আহ্বান জানাচ্ছে। বস্তুত: নিজস্ব গাড়ির ব্যবস্থা করা খুব ব্যয় সাপেক্ষ হওয়ার কারণে বেশিরভাগ লোকই রেল বা বাস ব্যবহার করে থাকেন।
বিমানবন্দর পরিবহন সেবার নির্বাহী ইতো ইয়ুইচিরো উল্লেখ করেন যে নতুন এই বাস সেবায় সংক্রমণের ঝুঁকি খুবই কম। ভ্রমণকারীদের অনেকের পক্ষেই নিজস্ব গাড়ির ব্যবস্থা করা যে কঠিন হতে পারে সে বিষয়টি ইতো অবগত রয়েছেন বলে তিনি জানান। ব্যবসায়ীরা সহ অন্যান্যরাও যেন নতুন এই সেবা ব্যবহার করেন সেটাই তার আশা।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||