• শিরোনাম

    ২০২১ অর্থবছরের জন্য জাপানের খসড়া বাজেটের বরাদ্দ রেকর্ড সর্বোচ্চ ১ লক্ষ কোটি ডলার

    | ১৮ ডিসেম্বর ২০২০ | ১০:২৬ অপরাহ্ণ | পড়া হয়েছে 311 বার

    ২০২১ অর্থবছরের জন্য জাপানের খসড়া বাজেটের বরাদ্দ রেকর্ড সর্বোচ্চ ১ লক্ষ কোটি ডলার

    জাপান সরকার ২০২১ অর্থবছরের জন্য রেকর্ড সর্বোচ্চ খসড়া বাজেটের উপর সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এনএইচকে জানতে পেরেছে যে, এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এই অর্থবছরের বরাদ্দকৃত অর্থ সম্ভবত ১০৬ লক্ষ কোটি ইয়েন বা ১ লক্ষ কোটি মার্কিন ডলার ছাড়িয়ে যাবে।

    সামাজিক নিরাপত্তা ব্যয় বেড়ে যাওয়া এবং করোনাভাইরাসের বৈশ্বিক মহামারির সাথে লড়াই করার ব্যয় এই বাজেট বৃদ্ধির নেপথ্যে রয়েছে।

    সামাজিক নিরাপত্তার জন্য সম্ভবত প্রায় ৩৪ হাজার ৮০০ কোটি ডলার বরাদ্দ দেয়া হবে যার মধ্যে চিকিৎসা এবং প্রবীণদের পেনশন ব্যয় অন্তর্ভুক্ত রয়েছে।

    মহামারির সাথে সংশ্লিষ্ট জরুরি ব্যয়ের জন্য আরো ৪ হাজার ৮৫০ কোটি ডলার বরাদ্দ রাখা হবে।

    এদিকে সরকার আশা করছে, কর রাজস্ব ৫ হাজার ৯০০ কোটি ডলার কমে গিয়ে ৫৫ হাজার ৮০০ কোটি ডলারে গিয়ে দাঁড়াবে।

    নতুন সরকারি বন্ডের বীমা ৪২ হাজার ৩০০ কোটি ডলারে গিয়ে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে যা চলতি অর্থবছরের প্রাথমিক বাজেটের থেকে ১০ হাজার ৭০০ কোটি ডলার বেশি।

    সরকার আগামী সপ্তাহের মন্ত্রিপরিষদের বৈঠকে এই খসড়া বাজেট অনুমোদন করিয়ে নিতে এবং আগামী বছরের শুরুর দিকের সংসদ অধিবেশনে তা উত্থাপন করতে চাইছে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক