• শিরোনাম

    জাপানের তুষারপাতে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পুনরায় প্রবল তুষারপাতের পূর্বাভাষ

    | ২০ ডিসেম্বর ২০২০ | ১১:২০ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 205 বার

    জাপানের তুষারপাতে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পুনরায় প্রবল তুষারপাতের পূর্বাভাষ

    জাপানের আবহাওয়া কর্মকর্তারা, চলতি সপ্তাহান্তে প্রধানত হোকুরিকু ও কান্তো-কোশিন অঞ্চলের পার্বত্য এলাকাগুলোতে আরও প্রবল তুষারপাত হতে পারে বলে সতর্কতা উচ্চারণ করেছেন।

    চলতি সপ্তাহে একটি তীব্র শীতল বায়ু ভর, নিইগাতা ও পার্শ্ববর্তী গুন্মা জেলার পার্বত্য এলাকাগুলোতে রেকর্ড পরিমাণ তুষারপাত বয়ে নিয়ে আসে। একটি মহাসড়কে প্রবল তুষার ঝড়ে বেশ কয়েক ঘণ্টা ধরে ২ হাজারেরও বেশী মোটরগাড়ি আটকা পড়ে।

    আবহাওয়া সংস্থা, প্রধানত তোহোকু ও হোকুরিকু অঞ্চলের পার্বত্য এলাকাগুলোতে আজ পুনরায় তুষারপাত হচ্ছে বলে জানায়। সংস্থা, আগামীকাল পর্যন্ত তুষারপাত আরও বৃদ্ধি পাবে বলে ধারণা করছে।

    আগামীকাল সকাল পর্যন্ত মোট ২৪ ঘণ্টায়, নিইগাতাসহ হোকুরিকু অঞ্চলে ১শ সেন্টিমিটার, কান্তো-কোশিন অঞ্চলে ৮০ সেন্টিমিটার, তোহোকুতে ৬০ সেন্টিমিটার এবং হোক্কাইদোতে ৪০ সেন্টিমিটার তুষারপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক