• শিরোনাম

    জাপানে হাসপাতাল শয্যা নিয়ে সাতটি জেলায় সর্বোচ্চ সতর্কতা

    | ২১ ডিসেম্বর ২০২০ | ১০:০০ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 216 বার

    জাপানে হাসপাতাল শয্যা নিয়ে সাতটি জেলায় সর্বোচ্চ সতর্কতা

    জাপানে করোনাভাইরাসের সংক্রমণ অব্যাহতভাবে বৃদ্ধি পেয়ে চলায় হাসপাতালের শয্যাগুলো দ্রুত পূর্ণ হয়ে চলেছে।

    স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী, গত মঙ্গলবার পর্যন্ত সাতটি জেলা, সরকারের নির্ধারিত চার স্তরের সতর্কতা পরিমাপকের মধ্যে সর্বোচ্চ ৪ মাত্রায় অবস্থান করছিল। এর আগের সপ্তাহে সতর্কতার সর্বোচ্চ স্তরে অবস্থান করা পাঁচটি জেলার সঙ্গে আইচি ও মিয়ে এই দুটি জেলাকেও যোগ করা হয়েছে।

    উল্লেখ্য, সংক্রমণের সংখ্যা বিস্ফোরণ আকারে বৃদ্ধি পেয়ে হাসপাতালের শয্যা ৫০ শতাংশ বা এর চেয়ে বেশী পূর্ণ হয়ে গেলে স্বাস্থ্য সেবা ব্যবস্থা ভেঙ্গে পড়ার ঝুঁকি সৃষ্টি হলে সতর্কতার মাত্রা ৪ বলে অভিহিত করা হয়।

    হাসপাতালের শয্যা পূর্ণ থাকার হারের ক্ষেত্রে ৬৩.৬ শতাংশ নিয়ে হিয়োগো জেলা শীর্ষে এবং এরপর ৬০.৪ শতাংশ নিয়ে ওসাকা, ৫৭ শতাংশ নিয়ে কোওচি, ৫৪.৯ শতাংশ নিয়ে আইচি, ৫৪.৮ শতাংশ নিয়ে হোক্কাইদো এবং ৫১.৬ শতাংশ নিয়ে মিয়ে জেলা অবস্থান করছিল।

    টোকিওর হাসপাতালগুলোতে পূর্ণ থাকা শয্যার হার ৫০ শতাংশের নীচে থাকলেও গুরুতর অসুস্থ রোগীদের জন্য শয্যা পূর্ণ থাকার হার ৬৬.৪ শতাংশে ছিল।

    দেশের ২২টি জেলায় সতর্কতার মাত্রা ৩ ছিল অর্থাৎ এসকল জেলার চিকিৎসা ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হতে পারে।

    উল্লেখ্য, বর্তমানে শুধুমাত্র সহজলভ্য শয্যার সংখ্যা হিসেব করা হলে এপর্যন্ত খবর পাওয়া কয়েকটি অঞ্চলের শয্যা পূর্ণ থাকার পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক