| ২২ ডিসেম্বর ২০২০ | ১০:৪৬ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 203 বার
আগামী অর্থবছরের জন্য ১০৬ লক্ষ কোটি ইয়েন বা প্রায় ১ লক্ষ কোটি ডলার সমমূল্যের একটি রেকর্ড খসড়া বাজেটের অনুমোদন দিয়েছে জাপান সরকার।
সোমবার মন্ত্রিসভার এক বৈঠকে এই পরিকল্পনা অনুমোদিত হয়।
খসড়া এই বাজেটের মোট পরিমাণ ১ লক্ষ ৩ হাজার কোটি ডলার যা চলতি অর্থ বছরের প্রাথমিক বাজেটের তুলনায় ৩ হাজার ৮শ কোটি ডলার বেশি। এর মাধ্যমে টানা তিন বছর ধরে এই সংখ্যা ১০০ লক্ষ কোটি ইয়েন বা প্রায় ৯৭ হাজার কোটি ডলার ছাড়িয়ে যাবে।
সামাজিক নিরাপত্তা ব্যয় বহনের জন্য বাজেটে প্রায় ৩৪ হাজার ৭শ কোটি ডলারের রেকর্ড বরাদ্দ দেয়া হবে, যা চলতি বছর থেকে দেড়শ কোটি ডলার বেশি। এই বৃদ্ধির কারণ জাপানের ক্রমশ বৃদ্ধ হয়ে পড়া সমাজ।
এছাড়া, সরকার প্রতিরক্ষা খাতেও ৫ হাজার ১শ কোটি ডলার বরাদ্দের প্রস্তাব দিয়েছে। এই সংখ্যাও রেকর্ড সর্বোচ্চ এবং প্রায় ৫৯ কোটি ডলারের বৃদ্ধি।
এর বাইরে করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী সামাল দিতে আরও ৪ হাজার ৮শ কোটি ডলার আলাদাভাবে বরাদ্দ দেয়া হবে।
সরকার ধারণা করছে যে, প্রাতিষ্ঠানিক আয়ের উপর বৈশ্বিক মহামারীর প্রভাবের কারণে রাজস্ব কর ৫ হাজার ৮শ কোটি ডলারেরও বেশি হ্রাস পেয়ে ৫৫ হাজার ৫শ কোটি ডলারে নেমে যাবে।
নতুন সরকারি বন্ড ছাড়ার পরিমাণ ৪২ হাজার কোটি ডলার ছাড়িয়ে যাবে। এটি মোট রাজস্বের ৪০ শতাংশেরও বেশি এবং চলতি বছরের প্রাথমিক বাজেটের তুলনায় ১০ হাজার ৭শ কোটি ডলার বৃদ্ধি।
১১ বছরের মধ্যে এবারই প্রথম বাজারে বন্ড ছাড়ার পরিমাণ এর আগের বছরের প্রাথমিক পরিকল্পনাকে ছাড়িয়ে যাবে।
সরকার আগামী বছরের শুরুতে সংসদে ২০২১ অর্থ বছরের এই খসড়া বাজেট পেশের পরিকল্পনা করছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||