| ২৪ ডিসেম্বর ২০২০ | ১০:০৩ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 220 বার
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, কসোভোতে শান্তি প্রতিষ্ঠা মিশনের লক্ষ্যে কাজ করতে সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে অবস্থিত জাতিসংঘের দপ্তর প্রধান হিসাবে জাপান থেকে একজন শীর্ষ কর্মকর্তাকে নিয়োগ দিয়েছেন।
জাতিসংঘের একজন মুখপাত্র মঙ্গলবার বলেন যে বেলগ্রেডের জাতিসংঘ দপ্তরের প্রতিনিধি এবং পরিচালকের দায়িত্ব পালন করবেন ইয়ামাশিতা মারি।
তিনি বর্তমানে জাতিসংঘের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় বিভাগের রাজনৈতিক, শান্তি প্রতিষ্ঠা বিষয়ক এবং শান্তি কর্মকাণ্ড শাখার উপ পরিচালক।
কসোভোর স্বাধীনতা নিয়ে সাবেক ইয়োগোস্লাভিয়ায় বহু বছর ধরে জাতিগত সংঘাত অব্যাহত ছিল।
কসোভোর স্বাধীনতা এগিয়ে নিতে এবং শান্তি প্রতিষ্ঠায় সাহায্য করতে জাতিসংঘের একটি মিশন সেখানে পরিচালনা করা হচ্ছে। ঐ একই লক্ষ্য নিয়ে বেলগ্রেডেও জাতিসংঘের একটি দপ্তর রয়েছে।
১৯৯০ সালে ইয়ামাশিতা জাতিসংঘের সাথে যুক্ত হন এবং আর্মেনিয়া, ক্রোয়েশিয়া ও নেপাল সহ অন্যান্য দেশে কাজ করেন। তিনি শান্তি প্রতিষ্ঠা সহযোগিতা দপ্তরের পরিচালক ও উপপ্রধান এবং টোকিওর জাতিসংঘ তথ্য কেন্দ্রের পরিচালক হিসাবেও দায়িত্ব পালন করেছেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||