• শিরোনাম

    কোভিড টিকার অগ্রাধিকার নির্ণয় করবে জাপান সরকার

    | ২৫ ডিসেম্বর ২০২০ | ১২:৫০ অপরাহ্ণ | পড়া হয়েছে 199 বার

    কোভিড টিকার অগ্রাধিকার নির্ণয় করবে জাপান সরকার

    জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা খসড়া একটি টিকাদান পরিকল্পনা ঠিক করে নিয়েছেন, দেশের করোনাভাইরাস কর্মসূচীতে কোন বিদ্যমান শর্তাবলির উপর প্রাধান্য দেয়া হবে তার সুনির্দিষ্ট বর্ণনা যেখানে রয়েছে। দীর্ঘস্থায়ী শারীরিক অসুস্থতা, ক্যান্সার, মেদবহুলতা ও অন্যান্য শর্তাবলি থাকা লোকজনকে পরিকল্পনায় অন্তর্ভুক্ত রাখা হয়েছে।

    ফেব্রুয়ারি মাসের শেষ দিকে মন্ত্রণালয় চিকিৎসা কর্মীদের টিকাদান শুরুর পরিকল্পনা করছে, এরপর মার্চ মাসের শেষদিকে বৃদ্ধদের টিকা দেয়া হবে। চলমান স্বাস্থ্য সমস্যা থাকা লোকজন তালিকায় এর পরে থাকবেন।

    হৃৎপিণ্ড ও কিডনি বা বৃক্কের অসুখ, শ্বাসনালির ত্রুটি এবং রোগ প্রতিরোধ ব্যবস্থা ত্রুটিপূর্ণ করে তোলা ক্যান্সারের মত রোগের বেলাতেও অগ্রাধিকার দেয়া হবে। হাসপাতালে চিকিৎসাধীন কিংবা ঘুম সংক্রান্ত অসুখ স্লিপ অ্যাপনিয়া’র চিকিৎসা গ্রহণকারী লোকজনকেও তালিকায় অন্তর্ভুক্ত রাখা হচ্ছে। মন্ত্রণালয় রোগীদের অসুস্থতা সংক্রান্ত প্রমাণ দাখিল করতে বলবে না। রোগীদের কেবল একটি টিকাদান ফর্ম পূরণ করতে হবে।

    যেসব মানুষের বডি মাস ইনডেক্স বা বিএমআই হিসাব ৩০ কিংবা তার ঊর্ধ্বে, তারাও অগ্রাধিকার ভোগ করবেন। প্রায় ৮২ লক্ষ মানুষ অগ্রাধিকার টিকার আওতায় পড়বেন।

    ২০২১ সালের এপ্রিল মাস থেকে শুরু হতে যাওয়া অর্থবছরে যাদের বয়স ৬৫ বছর কিংবা বেশি হবে, চিকিৎসা কর্মীদের পর সেরকম বৃদ্ধদের টিকাদান প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত রাখা হবে।

    শুক্রবার মন্ত্রণালয় খসড়া টিকাদান পরিকল্পনা একটি বিশেষজ্ঞ প্যানেলে উপস্থাপনের পরিকল্পনা করছে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক