• শিরোনাম

    কার্বন শূন্য অবস্থান অর্জনে চ্যালেঞ্জের মুখোমুখি জাপান

    | ২৭ ডিসেম্বর ২০২০ | ৭:৪৫ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 200 বার

    কার্বন শূন্য অবস্থান অর্জনে চ্যালেঞ্জের মুখোমুখি জাপান

    জাপান সরকার, ২০৫০ সালের মধ্যে গ্রীনহাউস গ্যস নিঃসরণ নিট শূন্যের পর্যায়ে নিয়ে আসার জন্য ঠিক করে নেয়া লক্ষ্য অর্জনে প্রযুক্তিগত এবং নীতি সংশ্লিষ্ট উভয় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে।

    গতকাল সরকার, মোট ১৪টি খাতে এসম্পর্কিত সুনির্দিষ্ট কিছু লক্ষ্য সংকলন করেছে।

    সরকারের ভাষ্যানুযায়ী, ২০৩০এর দশকের মাঝামাঝি নাগাদ বিক্রয়যোগ্য সকল নতুন যাত্রীবাহী গাড়ি বৈদ্যুতিক, ফুয়েল-সেল চালিত বা হাইব্রিড মডেলের হওয়া উচিত। এছাড়া, সরকার চাইছে, ২০৪০ সালের মধ্যে সামুদ্রিক বায়ুচালিত বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা ৩কোটি কিলোওয়াট থেকে সাড়ে ৪ কোটি কিলোওয়াটে উন্নীত করে নিতে। আরেকটি লক্ষ্য হল, হাইড্রোজেনের ব্যবহার ১০ গুণ বাড়িয়ে ২০৫০ সালের মধ্যে প্রায় ২ কোটি টনে নিয়ে যাওয়া।

    সরকার অনুমিত হিসাব অনুযায়ী, এই পরিকল্পনা মাফিক প্রযুক্তি উন্নয়ন এবং সেগুলোর ব্যবহারিক প্রয়োগের মাধ্যমে ২০৩০ সালে প্রায় ৮৭ হাজার কোটি ডলার এবং ২০৫০ সালে প্রায় ১ লক্ষ ৮০ হাজার কোটি ডলার বার্ষিক অর্থনৈতিক সুবিধা পাওয়া যাবে।

    তবে, এই লক্ষ্যগুলো অর্জনের ক্ষেত্রে অনেক প্রযুক্তিগত চ্যালেঞ্জ বিদ্যমান আছে। এক্ষেত্রে, স্টোরেজ ব্যাটারিগুলোর দক্ষতা এবং চার্জিং স্থাপনাগুলোর প্রস্তুতির ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতিসাধন অপরিহার্য। এছাড়া, হাইড্রোজেন উৎপাদনের ব্যয়ও যথেষ্ট পরিমাণে হ্রাস করতে হবে।

    সরকার বলছে, বাজেট, কর, অর্থায়ন এবং অন্যান্য পদক্ষেপকে পুরোপুরিভাবে গতিশীল করার মাধ্যমে এই লক্ষ্য অর্জনে সংশ্লিষ্ট শিল্পখাতকে সমর্থন যোগাবে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক