| ৩১ ডিসেম্বর ২০২০ | ৯:৩৯ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 277 বার
টোকিও’র গভর্নর কোইকে ইয়ুরিকো জনগণ, বিশেষ করে তরুণ প্রজন্মের প্রতি বছর শেষ ও নববর্ষের ছুটির সময় বাড়িতে থাকার অনুরোধ করেছেন।
জাপানের রাজধানীতে নতুন সংক্রমণ বৃদ্ধি পেতে থাকা অবস্থায় কোইকে বুধবার এক জরুরি সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন।
কোইকে বলেছেন নজিরবিহীন আকার নিয়ে আসা সংক্রমণের তৃতীয় তরঙ্গ জাপানের রাজধানীতে আঘাত হানতে চলেছে। তিনি বলেছেন বিস্ফোরণমূলক সংক্রমণ যে কোন সময় ঘটে যেতে পারে এবং যে কেউ যে কোন সময় ভাইরাসে আক্রান্ত হতে পারেন।
তিনি বলেছেন আমরা কিভাবে ছুটি কাটাই, সংক্রমণ বিস্তারের ধারা তার উপর নির্ভর করবে এবং পার্টি বা সমাবেশের আয়োজন না করার অনুরোধ লোকজনের প্রতি তিনি জানিয়েছেন।
তরুণদের প্রতি আবেদন জানিয়ে কোইকে বলেছেন, তারা তরুণ বলে ভাইরাসে তারা আক্রান্ত হবে না, সেরকম চিন্তা করা হচ্ছে ভুল।
নিজেদের ভবিষ্যৎ রক্ষা করার জন্য রাতের বেলা বাইরে যাওয়া থেকে বিরত থাকতে এবং তাদের প্রাত্যহিক কর্মকাণ্ড পর্যালোচনা করে দেখার অনুরোধ এদের প্রতি জানিয়ে কোইকে বলেছেন, খুব বেশি দেরি হয়ে যাওয়ার আগে পদক্ষেপ গ্রহণ গুরুত্বপূর্ণ।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||