| ০১ জানুয়ারি ২০২১ | ৯:০১ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 306 বার
জাপানের আবহাওয়া এজেন্সি, নববর্ষের ছুটির সময় দেশের বিভিন্ন এলাকায় ভারী তুষারপাতের বিষয়ে জনগণকে সতর্ক করে দিচ্ছে। এর ফলে পরিবহন ব্যবস্থায় বিশৃঙ্খলা দেখা দিতে পারে এবং বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে কর্তৃপক্ষ জানায়। ছাদ থেকে বরফ পড়ার এবং তুষার ধ্বসের বিষয়ে সতর্ক থাকার জন্য লোকজনকে পরামর্শ দেয়া হচ্ছে।
জাপানের উপর দিয়ে অস্বাভাবিক এক শীতল বাতাস বয়ে যাওয়ার কারণেই খারাপ এই আবহাওয়ার সৃষ্টি হয়েছে।
জাপানের আবহাওয়া এজেন্সি বলছে উত্তরাঞ্চলের জেলা হোক্কাইদোর পাহাড়ি এলাকা থেকে শুরু করে দক্ষিণ পশ্চিমের জেলা কিয়ুশুর উত্তরাঞ্চল পর্যন্ত বৃহস্পতিবার তুষারপাত হয়।
আবহাওয়া কর্মকর্তারা সতর্ক করে দিয়ে বলেন যে শীতল বাতাস বায়ুমণ্ডলীয় চাপ শক্তিশালী করে তুলবে বলে ধারণা করা হচ্ছে যার ফলে ভারী তুষারপাত দেখা যাবে।
বৃহস্পতিবার রাত পর্যন্ত বিশেষ করে জাপান সাগর জুড়ে প্রধান দ্বীপ হোনশুর দক্ষিণাঞ্চল এবং মধ্যাঞ্চলে তুষারপাত খুব বেশি হবে বলেও তারা সতর্ক করে দেন।
আবহাওয়া কর্মকর্তারা বলছেন যে দেশের উত্তর এবং উত্তর-পূর্ব এলাকায় জাপান সাগর জুড়ে উপকূলীয় অঞ্চলে শনিবার পর্যন্ত তুষারপাত অব্যাহত থাকতে পারে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||