• শিরোনাম

    জাপানে জরুরি অবস্থা ঘোষণা বিবেচনা করা হতে পারে

    | ০১ জানুয়ারি ২০২১ | ৯:০৪ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 403 বার

    জাপানে জরুরি অবস্থা ঘোষণা বিবেচনা করা হতে পারে

    করোনাভাইরাস সামাল দেয়ার দায়িত্বপ্রাপ্ত জাপানের মন্ত্রী বলেছেন, করোনাভাইরাসের বিস্তার আরও আব্যাহত থাকলে সরকার জরুরি অবস্থা ঘোষণা বিবেচনা করে দেখতে পারে।

    অর্থনৈতিক পুনরুজ্জীবন মন্ত্রী নিশিমুরা ইয়াসুতোশি বুধবার টুইটার বার্তায় এই মন্তব্য করেন। তিনি বলেছেন মানুষের জীবন রক্ষা করার জন্য এরকম পদক্ষেপ নেয়া হতে পারে। তিনি উল্লেখ করেছেন সংক্রমণ অবশ্যই যে কোন মূল্যে বন্ধ করতে হবে।

    নিশিমুরা বছর শেষ ও নববর্ষের ছুটি শুধুমাত্র পরিবারের সাথে কাটানোয় জনগণের প্রতি তার জানানো আহ্বানের উল্লেখ আবারও করেন।

    যেসব জায়গায় ভাইরাস ছড়িয়ে পড়ছে সেইসব এলাকা থেকে নিজেদের দেশের বাড়িতে যাওয়া লোকজনের প্রতি তিনি বৃদ্ধদের সাথে সাক্ষাৎ করার সময় সতর্কতা অবলম্বনের অনুরোধ করেছেন। বাড়ির ভেতরে না গিয়ে কেবল প্রবেশ পথে নিজেদের অভিভাবকদের শুধুমাত্র সম্ভাষণ জানানোর উপদেশ তাদেরকে তিনি দিয়েছেন।

    নিশিমুরা একই সাথে সচরাচর যাদের সাথে মেলামেশা করেন না সেরকম লোকজনের সাথে সাক্ষাৎ করা থেকে বিরত থাকা এবং নববর্ষের ছুটির সময় মন্দিরে যাওয়া বিলম্বিত করার অনুরোধও জনগণের প্রতি করেছেন।

    এদিকে, বিশ্ব স্বাস্থ্য ও চিকিৎসার জাতীয় কেন্দ্রের ডাঃ কাৎসুনা সাতোশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন টোকিওতে ইতোমধ্যে চিকিৎসা সেবা ব্যবস্থা ভেঙ্গে পড়েছে।

    চিকিৎসকরাও বলেছেন করোনাভাইরাসের আরও বিস্তার স্বাভাবিক অবস্থায় যাদের জীবন রক্ষা করা যেত সেরকম রোগীদের বাঁচানো অসম্ভব করে তুলবে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক