| ০২ জানুয়ারি ২০২১ | ৯:১৭ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 339 বার
ইংরেজি নববর্ষের দিন জাপান সাগরের উপকূলবর্তী এলাকা বরাবর প্রধানত পাহাড়ি অঞ্চলে তুষার ঝড় আরও শক্তিশালী হয়ে উঠেছে।
জাপানের আবহাওয়া এজেন্সি জানায় হোকুরিকু অঞ্চলের নিইগাতা জেলা এবং তোহোকু অঞ্চলে জাপান সাগরের দিকে প্রবল তুষারপাত হচ্ছে।
শীতকালীন শৈত্যচাপের সাথে খুব শক্তিশালী শৈত্য প্রবাহ যুক্ত হয়ে এই তুষার ঝড়ের সৃষ্টি করছে।
শুক্রবার দুপুর পর্যন্ত যা খবর তাতে বিগত ১২ ঘন্টায় কিছু কিছু এলাকায় ৩০ সেন্টিমিটারের ওপর বরফ জমে উঠেছে।
ইয়ামাগাতা জেলার ওকুরা গ্রামে জমে ওঠা বরফের উচ্চতা পৌঁছেছে ২১৬ সেন্টিমিটারে। নিইগাতা জেলার উওনুমা শহরে বরফ জমেছে ১৫৭ সেন্টিমিটার।
তুষার ঝড় রোববার পর্যন্ত চলতে পারে বলে পূর্বাভাস করা হয়েছে এবং তাতে নিচু এলাকার জায়গাও ক্ষতিগ্রস্ত হতে পারে।
আবহাওয়া এজেন্সি লোকজনকে বাড়ির ছাদ ও গাছ থেকে জমা বরফ গড়িয়ে পড়া, তুষারধ্বস এবং গণ পরিবহণের সম্ভাব্য বিঘ্ন সম্পর্কে সতর্ক থাকতে উপদেশ দিয়েছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||