| ০৩ জানুয়ারি ২০২১ | ৯:১৪ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 312 বার
জাপানের আবহাওয়া কর্মকর্তারা, জাপান সাগরের উপকূলীয় অঞ্চলগুলোতে আরও প্রবল তূষারপাতের সম্ভাবনা থাকায় সতর্কতা জোরদারের আহ্বান জানাচ্ছেন।
নিইগাতা জেলার কয়েকটি পার্বত্য অংশ, হোকুরিকু ও তোহোকু অঞ্চলের জাপান সাগরের পাশের এলাকাগুলোতে অন্যান্য স্বাভাবিক বছরের তুলনায় দ্বিগুণের বেশী তূষার পুঞ্জিভূত হয়েছে।
সাধারণ শীতকালীন বায়ুণ্ডলীয় চাপের ধরণের সঙ্গে একটি তীব্র শীতল বায়ু ভর, থেমে থেমে এই প্রবল তূষারপাত বয়ে নিয়ে আসছে।
শীতকালীন বায়ুমণ্ডলীয় চাপের ধরন দূর্বল হয়ে গেলেও আগামীকাল পর্যন্ত প্রধানত নিইগাতা ও হোকুরিকু অঞ্চলে প্রবল তূষারপাত অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে। আবার সমতল এলাকায়ও তূষার পুঞ্জীভূত হবে বলে ধারণা করা হচ্ছে।
আবহাওয়া কর্মকর্তারা, আগামীকাল ভোর পর্যন্ত ২৪ ঘণ্টায় নিইগাতা জেলার পার্বত্য এলাকায় সর্বোচ্চ ৭০ সেন্টিমিটার, হোকুরিকু এবং তোহোকু অঞ্চলের জাপান সাগরের পাশের এলাকাগুলোতে সর্বোচ্চ ৪০ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত হতে পারে বলে পূর্বাভাষ দিয়েছেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||