| ০৫ জানুয়ারি ২০২১ | ৭:৩২ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 281 বার
জাপানের প্রধানমন্ত্রী সুগা ইয়োশিহিদে ক্রমবর্ধমান করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে টোকিও এবং তিনটি প্রতিবেশী জেলায় একটি বড় পদক্ষেপ নেয়ার কথা ভাবছেন। তিনি বলেন, সরকার ঐ এলাকাসমূহে জরুরি অবস্থা ঘোষণার বিষয়টি বিবেচনা করছে।
আজ এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী সুগা আরও বলেন, লোকজন বাইরে গিয়ে আহার গ্রহণের সময় সংক্রমিত হবার ঝুঁকি হ্রাসে এই পদক্ষেপের বিস্তারিত নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেয়া হবে।
সরকারি কর্মকর্তাদের ভাষ্যানুযায়ী, এসপ্তাহের মধ্যেই এই ঘোষণা দেয়া হতে পারে।
এই পদক্ষেপ কানাগাওয়া, সাইতামা এবং চিবা জেলার পাশাপাশি জাপানের রাজধানীতেও প্রযোজ্য হবে।
জরুরি অবস্থার ঘোষণা ভাইরাস বিরোধী প্রচেষ্টায় অধিবাসীদের সহযোগিতা আহ্বানের ক্ষেত্রে গভর্নরদের আইনগত কর্তৃত্ব প্রদান করে।
বর্তমানে অবশ্য লোকজন এই আহ্বান না মানলে কোন জরিমানার বিধান নেই। তবে, সুগা বলেন, এই অবস্থার পরিবর্তনের জন্য সরকার চলতি মাসে একটি আইনি সংশোধনীর প্রস্তাব করবে।
উল্লেখ্য, গত বছরের এপ্রিল মাসে সরকার একমাসেরও বেশি সময় স্থায়ী হওয়া দেশব্যাপী অনুরূপ একটি জরুরি অবস্থা ঘোষণা করেছিল।
গত শনিবার টোকিও’র গভর্নর কোইকে ইউরিকো এবং সংশ্লিষ্ট অন্যান্য গভর্নররা এই পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ জানান। কোইকে বলেন, কেন্দ্রীয় সরকার এই অনুরোধে দ্রুত সাড়া দিয়েছে।
“টোকিও এবং অপর তিনটি জেলা পরিবহণ, বাড়ি থেকে কাজ করা এবং নমনীয় বাণিজ্য ঘণ্টা সংশ্লিষ্ট পদক্ষেপগুলো নিয়ে কার্যকর ও এককভাবে কাজ করবে। আমরা কেন্দ্রীয় সরকারের সাথে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করব।”
কোইকে আরও বলেন, এই ঘোষণা দেয়ার প্রস্তুতি নিতে তিনি এখন সর্বাত্মকভাবে কাজ করছেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||