| ০৭ জানুয়ারি ২০২১ | ৯:৩৫ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 285 বার
জাপান সরকার বৃহস্পতিবার করোনাভাইরাসের বিস্তার বন্ধে টোকিও ও প্রতিবেশী তিনটি জেলায় জরুরি অবস্থা ঘোষণার পরিকল্পনা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে। সেরকম ঘোষণার আওতায় নিতে যাওয়া বিভিন্ন পদক্ষেপের বিস্তারিত দ্রুত ঠিক করে নেয়ার আহ্বান সংশ্লিষ্ট মন্ত্রীদের প্রতি প্রধানমন্ত্রী সুগা ইয়োশিহিদে জানিয়েছেন।
সুগা বুধবার একই সাথে করোনাভাইরাস সামাল দেয়ার দায়িত্বপ্রাপ্ত অর্থনৈতিক পুনরুজ্জীবন মন্ত্রী নিশিমুরা ইয়াসুতোশি এবং স্বাস্থ্য মন্ত্রী তামুরা নোরিহিসা’র সাথে সাক্ষাৎ করেছেন। মন্ত্রীরা তার কাছে সাম্প্রতিক অগ্রগতির হালনাগাদ ব্যাখ্যা দেন।
বৃহস্পতিবার করোনাভাইরাস টাস্ক ফোর্সের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের পরিকল্পনা সরকার করছে। সংক্রামক রোগ বিশেষজ্ঞদের নিয়ে গঠিত করোনাভাইরাস উপদেষ্টা প্যানেলের মতামত চাওয়ার পর সেই বৈঠক অনুষ্ঠিত হবে। সরকার একই সাথে সংসদকেও এ সম্পর্কে জানাবে।
সরকার বলছে জরুরি অবস্থার আওতায় রেস্তোরাঁ ও পানশালায় সংক্রমণের ঝুঁকি হ্রাস করা সহ সীমিত ও সুনির্দিষ্ট দিকে নজর দিয়ে বিভিন্ন পদক্ষেপ সরকার বাস্তবায়িত করবে।
আইনগত একটি সংশোধনী সংসদে পেশ করার পরিকল্পনাও সুগা করছেন, ব্যবসা পরিচালনার সময় সংক্ষিপ্ত করার অনুরোধে সাড়া না দেয়া রেস্তোরাঁ ও পানশালার নাম প্রকাশের অনুমতি যেটা দেবে। সেরকম অনুরোধ যারা মেনে চলবে তাদের জন্য আর্থিক সমর্থন সম্প্রসারিত করা সরকার বিবেচনা করে দেখছে।
সরকার একই সাথে দূরে থাকা অবস্থায় কাজ করা সমর্থন করবে এবং সমাবেশ ও অনুষ্ঠানের উপর আরো কঠোর নিয়ন্ত্রণ কার্যকর করবে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||