• শিরোনাম

    টোকিও এলাকার জন্য জরুরি অবস্থা ঘোষণা

    | ০৮ জানুয়ারি ২০২১ | ১১:৪৯ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 362 বার

    টোকিও এলাকার জন্য জরুরি অবস্থা ঘোষণা

    জাপানের প্রধানমন্ত্রী সুগা ইয়োশিহিদে বৃহস্পতিবার টোকিও অঞ্চলের জন্য আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় দফার জরুরি অবস্থা ঘোষণা করেছেন। টোকিও, কানাগাওয়া, সাইতামা ও চিবা জেলা ঘোষণার আওতায় পড়বে। শুক্রবার থেকে জরুরি অবস্থা কার্যকর হবে এবং ফেব্রুয়ারি মাসের ৭ তারিখ পর্যন্ত বহাল থাকবে।

    জরুরি অবস্থা রোগ প্রতিরোধ প্রচেষ্টায় সহযোগিতা করার জন্য এলাকাবাসীদের প্রতি আহ্বান জানানোর আইনগত কর্তৃত্ব জেলা গভর্নরদের দেবে। জাপানের রাজধানীতে নতুন করোনাভাইরাস সংক্রমণের সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়ে চলার মুখে এই ঘোষণা আসে। বৃহস্পতিবার সংক্রমণ ২,৪০০ ছাড়িয়ে দৈনিক হিসাবে নতুন রেকর্ড স্থাপিত হয়।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক