| ১০ জানুয়ারি ২০২১ | ৭:৫১ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 350 বার
জাপান সরকার, এদেশে আগত সবাইকে দেশ ত্যাগের পূর্ববর্তী ৭২ ঘণ্টার মধ্যে করোনাভাইরাসের পরীক্ষায় সংক্রমিত না হওয়া নিশ্চিত করা বিষয়ক সনদ জমা দেয়ার অনুরোধ জানাবে।
জাপান সময় আগামী সপ্তাহের বুধবার থেকে এই পদক্ষেপটি কার্যকর হবে। বর্তমানে টোকিও ও পার্শ্ববর্তী তিনটি জেলায় ঘোষিত জরুরী অবস্থা চলমান থাকা পর্যন্ত এই পদক্ষেপ কার্যকর থাকবে বলে ধারণা করা হচ্ছে।
এর পাশাপাশি জাপানে আগতদের, বিমানবন্দরে করোনাভাইরাসের পরীক্ষা করানোর আহ্বান জানানো হবে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, সনদ জমা দিতে ব্যর্থ হওয়া লোকজনদের, স্ব-উদ্যোগে সরকারের সুনির্দিষ্ট স্থাপনায় বিচ্ছিন্ন বা কোয়ারেন্টিনে থাকার পাশাপাশি জাপানে আগমনের তৃতীয় দিন করোনাভাইরাসের পরীক্ষা করানোর অনুরোধ জানাবে।
জাপানে পৌঁছানোর সময় এমনকি পরীক্ষায় নেতিবাচক ফল নিশ্চিত হওয়া গেলেও কর্তৃপক্ষ, তাদের কাছে যোগাযোগ অনুসন্ধানের একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিজেদের অবস্থান সংক্রান্ত তথ্যাদি সংরক্ষণের অঙ্গীকার করার অনুরোধ জানাবে। আগতদের, জাপানে পৌঁছানোর পর স্ব-উদ্যোগে নিজ বাড়িতে অথবা অন্য যেকোন জায়গায় ১৪ দিন বিচ্ছিন্ন বা কোয়ারেন্টিনে থাকতে বলা হবে।
এ সম্পর্কিত এক অগ্রগতিতে এনএইচকে জানতে পেরেছে যে, সরকার বিচ্ছিন্ন বা কোয়ারেন্টিন আইন সংশোধনের বিষয় বিবেচনা করছে।
সম্ভাব্য সংশোধনীতে, আগতদের জাপানে পৌঁছানোর পর ১৪ দিন নিজ বাড়ি অথবা অন্যান্য জায়গায় বিচ্ছিন্ন বা কোয়ারেন্টিনে থাকার অনুরোধের পাশাপাশি সুনির্দিষ্ট স্থাপনাগুলোতে থাকতে অস্বীকৃতি জানানো ব্যক্তিদের জোরপূর্বক বিচ্ছিন্ন করে রাখতে কর্তৃপক্ষগুলোকে আইনগত ক্ষমতা প্রদান করা হবে। এছাড়া, বিচ্ছিন্ন থাকতে অস্বীকৃতি জানানো ব্যক্তিদের, কারাদণ্ড ও জরিমানার মত ফৌজদারি শাস্তির মুখোমুখি হতে হবে।
উল্লেখ্য, বর্তমানে আইনগত ক্ষমতার ঘাটতি থাকায় আগতদের মধ্যে কিছু সংখ্যক লোকজন স্ব-উদ্যোগে বিচ্ছিন্ন বা কোরারেন্টিনে থাকার অনুরোধ মেনে চলছেন না।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||