• শিরোনাম

    জাপানে ১৬ বছরের কম বয়সীদের ফাইজারের টিকা না দেয়ার সম্ভাবনা

    | ১১ জানুয়ারি ২০২১ | ১০:১৭ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 366 বার

    জাপানে ১৬ বছরের কম বয়সীদের ফাইজারের টিকা না দেয়ার সম্ভাবনা

    এনএইচকে, জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় আপাতত ১৬ বছর বা তদূর্ধ্ব বয়সীদের মধ্যে ফাইজারের তৈরি করোনাভাইরাসের টিকা দেয়া সীমিত রাখার বিষয়টি বিবেচনা করছে বলে জানতে পেরেছে।

    গতমাসে ফাইজার, জার্মান অংশীদার বিয়োনটেকের সঙ্গে যৌথভাবে উদ্ভাবিত টিকার অনুমোদনের জন্য জাপানের কাছে আবেদন জানিয়েছে। উল্লেখ্য, এটি হচ্ছে টিকার অনুমোদন চেয়ে জাপানের কাছে আবেদন করা একমাত্র কোম্পানি।

    সুত্রগুলো, জাপানে চলমান ক্লিনিক্যাল পরীক্ষায় শুধুমাত্র ২০ বছর বা তদূর্ধ্ব বয়সীরা সংশ্লিষ্ট থাকায় স্বাস্থ্য মন্ত্রণালয় অনূর্ধ্ব ১৬ বয়সীদের টিকার আওতার বাইরে রাখার বিষয় বিবেচনা করছে বলে জানায়।

    তাঁরা, বিদেশে পরিচালিত ক্লিনিক্যাল পরীক্ষায়ও ১৫ বছর বা অনূর্ধ্ব বয়সীদের বিষয়ে পর্যাপ্ত তথ্য নেই বলে জানান। শিশুদের বেলায় মারাত্মক লক্ষণ দেখা দেয়ার নিম্ন ঝুঁকি থাকার বিষয়টি অপর একটি কারণ বলে বলা হচ্ছে।

    যুক্তরাষ্ট্র ও ব্রিটেনে ইতোমধ্যে, ফাইজারের টিকা দেয়া আরম্ভ করা হয়েছে। দেশগুলোও, ১৬ বছর বা তদূর্ধ্ব বয়সীদের মধ্যে টিকা দেয়া সীমিত রেখেছে।

    জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়, দেশের অভ্যন্তরীণ ক্লিনিক্যাল পরীক্ষার উপাত্তের উপর ভিত্তি করে টিকা দেয়ার বয়সের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে। মন্ত্রণালয়, দ্রুত টিকার নিরাপত্তা ও কার্যকারিতা পরীক্ষা করার পরিকল্পনার পাশাপশি ফেব্রুয়ারির শেষ নাগাদ থেকে স্বাস্থ্য কর্মীদের টিকা দেয়া আরম্ভের আশাবাদ পোষণ করছে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক