| ১২ জানুয়ারি ২০২১ | ৯:৩৩ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 315 বার
জাপানের আবহাওয়া কর্মকর্তারা বলছেন যে, নিগাতা জেলা এবং হোকুরিকু অঞ্চলে তুষারপাত সর্বোচ্চ পর্যায় পার হয়ে গেলেও অধিবাসীদের সতর্ক থাকা উচিত।
জাপানের আবহাওয়া এজেন্সি বলছে, একটি শক্তিশালী শীতকালীন চাপের ধরন এবং অতি শীতল বায়ুর একটি বলয় জাপান সাগর উপকূলে তুষারপাত ঘটিয়েছে। তবে, তাদের ভাষ্যানুযায়ী, রেকর্ড তুষারপাত হওয়া নিগাতা জেলা এবং হোকুরিকু অঞ্চলে সোমবার সকাল পর্যন্ত তীব্রতা বাড়ার পর তুষারপাত সর্বোচ্চ পর্যায় অতিক্রম করেছে।
ঐসব এলাকার বেশিরভাগ পর্যবেক্ষণ স্থলে জমা হওয়া তুষারের পরিমাণ বছরের এই সময়ের গড় পরিমাণ হতে দ্বিগুণ থেকে তিনগুণ বেশি।
এজেন্সি তুষার জমা ও বরফাবৃত সড়কের কারণে যানবাহন ও চলাচলে বিঘ্ন ঘটার পাশাপাশি ছাদের উপর থেকে তুষার পড়া এবং তুষারধ্বসের জন্য লোকজনকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছেন।
এদিকে, সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত প্রশান্ত মহাসাগরীয় উপকূল ধরে অগ্রসরমান একটি নিম্ন চাপ বলয় কিউশু, শিকোকু, কানসাই, তোকাই অঞ্চলের পাশাপাশি টোকিওর চারপাশের কান্তো-কোশিন অঞ্চলের পার্বত্য এলাকাসমূহে তুষারপাত বয়ে আনবে বলে ধারণা করা হচ্ছে।
কর্মকর্তারা লোকজনকে সর্বশেষ আবহাওয়ার তথ্য যাচাই করার পাশাপাশি সতর্ক থাকার জন্য পরামর্শ দিচ্ছেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||