| ১৪ জানুয়ারি ২০২১ | ৭:৩১ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 163 বার
বিশ্ব জুড়ে করোনাভাইরাস ছড়িয়ে পড়া অব্যাহত থাকার মুখে জাপান সরকার সকল বিদেশি নাগরিকের দেশে প্রবেশ স্থগিত ঘোষণার পরিকল্পনা করছে।
নতুন ধরনের উঁচু মাত্রার সংক্রামক বলে মনে হওয়া করোনাভাইরাস যুক্তরাজ্য ও অন্যত্র নিশ্চিত হওয়ার পর গত মাসে জাপান নতুনভাবে আসা বিদেশিদের প্রবেশ বন্ধ করে দিয়েছিল।
তবে এশিয়ার ১০টি দেশ ও তাইওয়ানের ব্যবসায়ী লোকজনের প্রবেশ অনুমতি দেয়া জাপান অব্যাহত রাখে।
জরুরি অবস্থা ঘোষণার পর প্রবেশ নিয়ন্ত্রণ আরও কঠোর করে তোলার অংশ হিসেবে সরকার এখন নতুন ধরনের ভাইরাস দেশে শনাক্ত করা হয়েছে কিনা তা বিবেচনা না করে ভ্রমণকারীদের জাপানে প্রবেশ স্থগিত রাখার পরিকল্পনা করছে।
আত্মীয়স্বজনদের অন্ত্যেষ্টির অনুষ্ঠানে যোগ দেয়া কিংবা শিশু জন্মের মত বিশেষ কারণ ছাড়া কোন বিদেশিকে এখন আর জাপানে প্রবেশের অনুমতি দেয়া হবে না।
প্রধানমন্ত্রী সুগা ইয়োশিহিদে গত সপ্তাহে বলেছেন করোনাভাইরাসের নতুন স্ট্রেইন যেখানে নিশ্চিত করা হয়েছে সেইসব দেশ ও ভূখণ্ডে আসা যাওয়ার ভ্রমণ নিষিদ্ধের পরিকল্পনা তিনি করছেন।
তবে তার দলের সদস্যরা সেই পদক্ষেপকে বিভ্রান্তিকর আখ্যায়িত করেছিলেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||