• শিরোনাম

    সকল বিদেশির দেশে প্রবেশ স্থগিত রাখছে জাপান

    | ১৫ জানুয়ারি ২০২১ | ৭:৫৭ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 298 বার

    সকল বিদেশির দেশে প্রবেশ স্থগিত রাখছে জাপান

    করোনাভাইরাস বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়তে থাকা অবস্থায় জাপান সরকার সকল বিদেশির দেশে প্রবেশ নীতিগতভাবে স্থগিত রাখতে শুরু করেছে।

    কিছু কিছু দেশে খুবই উচ্চ মাত্রার সংক্রামক বলে মনে হওয়া ভাইরাসের নতুন স্ট্রেইন চিহ্নিত হওয়ার পর চীন ও দক্ষিণ কোরিয়া সহ এশিয়ার ১০টি দেশ এবং তাইওয়ানের ব্যবসায়ী লোকজনের জাপানে প্রবেশের অনুমতি দেয়া সরকার অব্যাহত রেখেছিল।

    তবে জাপানে ভাইরাস সংক্রমণ বৃদ্ধি পেতে থাকা অবস্থায় সরকার এখন সম্পূর্ণ স্থগিত ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার থেকে এই পদক্ষেপ শুরু হয় এবং জরুরি অবস্থা কার্যকর থাকার পুরো সময় ধরে এটা অব্যাহত থাকবে। কয়েকটি জেলাকে আওতায় নিয়ে আসা জরুরি অবস্থা ফেব্রুয়ারি মাসের ৭ তারিখ পর্যন্ত বহাল থাকবে।

    জাপানি নাগরিকরা দেশে ফিরে আসতে পারবেন। বসবাসের অনুমতি পাওয়া বিদেশিদের দেশে পুনঃপ্রবেশের সুযোগ দেয়া হবে এবং আত্মীয়-স্বজনের শেষকৃত্যের অনুষ্ঠান কিংবা শিশু জন্মের মত বিশেষ কারণে বিদেশিদেরও প্রবেশ অনুমতি দেয়া হবে।

    এসব লোকজনকে ১৪ দিনের জন্য বাড়িতে অথবা বিশেষ স্থাপনায় থাকার অঙ্গীকার করতে হবে এবং তাদের অবস্থানগত তথ্য সংরক্ষণ করা হবে। এই নিয়ম লঙ্ঘন করা হলে তাদের নাম প্রকাশ করা এবং বসবাস অনুমতির মর্যাদা যারা পাচ্ছেন, তাদের সেই মর্যাদা বাতিল করে দেয়া সরকার বিবেচনা করে দেখবে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক