| ১৬ জানুয়ারি ২০২১ | ১০:০৫ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 199 বার
মধ্য জাপানের আইচি জেলার গভর্নর জেলাটি এখন কেন্দ্রীয় সরকারের জরুরি অবস্থা ঘোষণার আওতায় চলে আসায় জরুরি পদক্ষেপের সাথে সহযোগিতা করার অনুরোধ জনগণের প্রতি করেছেন।
জাপানের প্রধানমন্ত্রী সুগা ইয়োশিহিদে বুধবার আইচি সহ আরও সাতটি জেলায় ফেব্রুয়ারি মাসের ৭ তারিখ পর্যন্ত জরুরি অবস্থা ঘোষণা করেছেন।
স্বাস্থ্য সেবা ও ব্যবসা সংগঠন সমূহের প্রতিনিধিদের কাছে জরুরি পদক্ষেপের ব্যাখ্যা দেয়ার জন্য আইচি জেলা সরকার বৃহস্পতিবার সকালে সরকারি টাস্ক ফোর্সের একটি বৈঠক ডেকেছিল।
এসব পদক্ষেপের মধ্যে বাইরে খাওয়ার সকল জায়গাগুলোকে আগামী সোমবার থেকে রাত ৮টায় বন্ধ করে দিতে বলা অন্তর্ভুক্ত আছে।
গভর্নর ওমুরা হিদেয়াকি পরিস্থিতিকে খুবই মারাত্মক আখ্যায়িত করেন এবং সংক্রমণ ছড়িয়ে পড়া বন্ধ করতে জেলা জুড়ে বিস্তৃত প্রচেষ্টা চালানোর অঙ্গীকার করেন।
আইচি মেডিকেল সমিতির প্রধান মাসেকি মিৎসুয়াকি বলেছেন হাসপাতালে যাদের ভর্তি হওয়া দরকার তাদের জন্য কোন শয্যা সেখানে নেই এবং এরকম ঘটনাও ঘটেছে যখন রোগীর অবস্থা খুবই খারাপ হয়ে যাওয়ার পর অ্যাম্বুলেন্স ডাকা হয়েছে। তিনি বলেছেন এটা যেন হচ্ছে দুর্যোগের সময় চিকিৎসা সেবা প্রদানের মত।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||