• শিরোনাম

    করোনাভাইরাসের অ্যান্টিজেন পরীক্ষার আওতা বাড়াবে জাপান

    | ১৮ জানুয়ারি ২০২১ | ৯:৩৫ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 197 বার

    করোনাভাইরাসের অ্যান্টিজেন পরীক্ষার আওতা বাড়াবে জাপান

    জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়, করোনাভাইরাসের অ্যান্টিজেন পরীক্ষার আওতা বাড়িয়ে উপসর্গহীন ব্যক্তিদেরও অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করছে।

    উল্লেখ্য, অ্যান্টিজেন পরীক্ষা প্রচলিত পিসিআর পরীক্ষার চাইতে সহজ এবং দ্রুত হয়। পিসিআর পরীক্ষার তুলনায় অপেক্ষাকৃত কম নির্ভুল বলে মনে করা হয় বলে বর্তমানে এগুলো শুধুমাত্র উপসর্গ থাকা ব্যক্তিদের মধ্যে সীমিত রাখা হয়েছে।

    মন্ত্রণালয় বলছে, জাপানের গবেষকরা এটি খুঁজে পেয়েছেন যে যথেষ্ট পরিমাণ ভাইরাস উপস্থিত থাকলে দুই পদ্ধতির মধ্যে পরীক্ষার ফলাফলের নির্ভুলতার মাত্রায় কোন উল্লেখযোগ্য পার্থক্য থাকে না।

    মন্ত্রণালয় এখন চিকিৎসা প্রতিষ্ঠান এবং পরিচর্যা নিবাসের কর্মী, রোগী এবং প্রবীণ ব্যক্তিদের ক্ষেত্রে এই পরীক্ষা চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এক্ষেত্রে, কোন পরীক্ষার ফলাফল ইতিবাচক আসলে সেটি নিশ্চিত করার জন্য পিসিআর পরীক্ষা করা হবে।

    মন্ত্রণালয় কর্মকর্তারা বলছেন, এই ধরনের স্থাপনায় নিয়মিত গণহারে পরীক্ষা চালালে তা ভাইরাস বহনকারী ব্যক্তিকে দ্রুত খুঁজে পেতে এবং গুচ্ছ সংক্রমণ প্রতিরোধে সহায়ক হবে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক