| ১৯ জানুয়ারি ২০২১ | ৯:৩৩ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 264 বার
জাপানে করোনাভাইরাস মোকাবিলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী নিশিমুরা ইয়াসুতোশি রবিবার এনএইচকে’র এক অনুষ্ঠানে বলেন যে, সরকার লোকজনকে বাড়ির অভ্যন্তরে থাকার আহ্বান জানাচ্ছে। কোম্পানিগুলোকেও কর্মীদের দপ্তরে যাওয়া-আসা ৭০ শতাংশ কমাতে বলা হয়েছে।
নিশিমুরা বলেন, “আমি সবার কাছে সংক্রমণ নিয়ন্ত্রণ পদক্ষেপগুলো সংঘবদ্ধভাবে মেনে চলার আহ্বান জানাচ্ছি যাতে জরুরি অবস্থা দীর্ঘায়িত করতে না হয়।”
এদিকে, স্বাস্থ্য মন্ত্রণালয় ভাইরাস পরীক্ষার আওতা বাড়ানোর একটি পরিকল্পনা ঘোষণা করেছে।
উল্লেখ্য, এন্টিজেন পরীক্ষা পিসিআর পরীক্ষার চাইতে অপেক্ষাকৃত সহজ এবং দ্রুত হয়। তবে, সেগুলো অপেক্ষাকৃত কম নির্ভুল বলে ধারণা করা হয় এবং এতদিন পর্যন্ত শুধুমাত্র উপসর্গ থাকা ব্যক্তিদের সেগুলো দেয়া হত।
কর্মকর্তারা এখন বলছেন, পর্যাপ্ত পরিমাণ ভাইরাস উপস্থিত থাকলে দুই ধরনের পরীক্ষার ফলাফলের নির্ভুলতার ক্ষেত্রে কোন উল্লেখযোগ্য পার্থক্য থাকে না।
চিকিৎসা প্রতিষ্ঠান এবং পরিচর্যা নিবাসের কর্মী, রোগী এবং প্রবীণ ব্যক্তিদের ক্ষেত্রে এই পরীক্ষা চালানো হবে। এক্ষেত্রে, কোন পরীক্ষার ফলাফল ইতিবাচক আসলে সেটি নিশ্চিত করার জন্য পিসিআর পরীক্ষা করা হবে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, এই ধরনের স্থাপনায় নিয়মিত গণহারে পরীক্ষা চালালে তা ভাইরাস বহনকারী ব্যক্তিকে অপেক্ষাকৃত দ্রুত সনাক্তের পাশাপাশি গুচ্ছ সংক্রমণও প্রতিরোধ করবে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||