• শিরোনাম

    ভিন্ন ধরনের ভাইরাসের বিস্তার বন্ধে প্রচেষ্টা জোরদার করবে জাপান সরকার

    | ২১ জানুয়ারি ২০২১ | ৮:৩৬ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 265 বার

    ভিন্ন ধরনের ভাইরাসের বিস্তার বন্ধে প্রচেষ্টা জোরদার করবে জাপান সরকার

    বিদেশ ভ্রমণের কোনরকম ইতিহাস না থাকা লোকজনের মধ্যে আরও বেশি ছোঁয়াচে ধরনের মনে হওয়া করোনাভাইরাস খুঁজে পাওয়া যাওয়ায় জাপান সরকার উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।

    প্রধানমন্ত্রী সুগা ইয়োশিহিদে গত সপ্তাহে করোনাভাইরাস জরুরি অবস্থার তালিকায় যুক্ত হওয়া সাতটি জেলার গভর্নরদের সাথে মঙ্গলবার অনলাইনে বৈঠক করেছেন।

    সুগা তাদের বলেছেন তারা যেন তরুণদের সংক্রমণ এড়িয়ে যাওয়ার পদক্ষেপ গ্রহণে রাজি করান। একই সাথে তারা করোনাভাইরাস রোগীদের জন্য হাসপাতাল শয্যা নিশ্চিত করায় হাত মেলাতে সম্মত হয়েছেন।

    জরুরি অবস্থা সত্ত্বেও মঙ্গলবার সারা দেশে মৃত্যুর সংখ্যা ১০০ ছাড়িয়ে যায় এবং নতুন রেকর্ড স্থাপন করে। জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার ঘোষণা করেছে যে শিযুওকা জেলায় তিন ব্যক্তি ব্রিটেনে বিদ্যমান ভিন্ন ধরনের ভাইরাসের পরীক্ষায় পজিটিভ শনাক্ত হয়েছেন।

    জনস্বাস্থ্য কর্মকর্তারা সন্দেহ করছেন সাম্প্রতিক সময়ে বিদেশ ভ্রমণের ইতিহাস না থাকায় এবং জাপানের ভেতরে জানাশোনা সংক্রমিত কারও সাথে সংযোগ না ঘটায় এরা সম্ভবত সামাজিক মেলামেশার মধ্যে দিয়ে এধরনের ভাইরাসে সংক্রমিত হয়ে থাকবেন।

    সংক্রমণের পথ চিহ্নিত করতে এবং এধরনের ভাইরাসের ছড়িয়ে পড়া বন্ধ করতে স্থানীয় বিভিন্ন কর্তৃপক্ষের সাথে কাজ করার পরিকল্পনা সরকার করছে।

    বিভিন্ন কর্তৃপক্ষ এছাড়া টিকা বিতরণের একটি সময়সূচি নিয়েও কাজ করছে। স্বাস্থ্য কর্মী এবং বৃদ্ধ নাগরিকদের অগ্রাধিকার প্রদান কর্তৃপক্ষ বিবেচনা করছে এবং অবশিষ্ট লোকজনের জন্য দ্রুত হলে মে মাসের দিকে টিকাদান শুরুর পরিকল্পনা করছে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক