| ২২ জানুয়ারি ২০২১ | ৯:৫৬ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 311 বার
জাপান সরকার চলতি বছর ৭ কোটি ২০ লক্ষ লোককে টিকাদানের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক ওষুধ কোম্পানি ফাইযারের কাছ থেকে প্রায় ১৪ কোটি ৪০ লক্ষ টিকা লাভের জন্য কোম্পানিটির সাথে এক চুক্তি স্বাক্ষর করেছে।
স্বাস্থ্য মন্ত্রী তামুরা নোরিহিসা বুধবার সাংবাদিকদের কাছে এই তথ্য প্রকাশ করেন।
জুন মাস শেষ হওয়ার আগে টিকার ১২ কোটি ডোজ পাওয়ার জন্য ফাইযারের সাথে প্রাথমিক এক চুক্তিতে সরকার উপনীত হয়েছে। গত মাসে ঐ প্রতিষ্ঠান জাপানে অনুমোদন পাওয়ার জন্য আবেদন দাখিল করে।
তামুরা বলেন টিকাটি জাপানে অনুমোদিত হবে, এই অনুমানের উপর ভিত্তি করে সরকার আনুষ্ঠানিক ভাবে সর্বশেষ এই চুক্তিতে স্বাক্ষর করেছে।
তিনি আরো বলেন যে বছরের প্রথমার্ধেই যাতে বেশিরভাগ লোককে টিকাদান সম্ভব হয়, সেই উদ্দেশ্যে টিকা সরবরাহ করার জন্য সরকার ফাইযারের প্রতি অনুরোধ রাখবে।
স্বাস্থ্য মন্ত্রী আরো আভাস দেন যে ১৬ বা তার বেশি বয়সীদের জন্য টিকা সীমিত রাখার বিষয়টি সরকার বিবেচনা করবে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||