• শিরোনাম

    ক্ষুদ্র ব্যবসার জন্য ভর্তুকি কর্মসূচির আবেদনের সময়সীমা ১৫ ফেব্রুয়ারি

    | ২৩ জানুয়ারি ২০২১ | ৮:৩২ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 245 বার

    ক্ষুদ্র ব্যবসার জন্য ভর্তুকি কর্মসূচির আবেদনের সময়সীমা ১৫ ফেব্রুয়ারি

    এনএইচকে নতুন করোনাভাইরাস নিয়ে শ্রোতাদের কাছ থেকে পাওয়া বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছে। আজ আমরা ক্ষুদ্র ও মাঝারি আকারের কোম্পানিকে নিজেদের ব্যবসা টিকিয়ে রাখা এবং মহামারির মাঝে অফিসের ভাড়া প্রদান সংক্রান্ত সরকারি ভর্তুকি কর্মসূচি নিয়ে আলোচনা করব। ১৫ জানুয়ারি অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় জানায়, তারা ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ভর্তুকির জন্য আবেদনপত্র জমা দেয়ার অনুমতি দেবে, যদি ব্যবসা প্রতিষ্ঠানগুলো জানুয়ারি মাসের শেষ নাগাদ তাদের আবেদনপত্রের কথা জানিয়ে রাখে। আবেদনপত্র জমা দেয়ার প্রাথমিক সময়সীমা ছিল ১৫ জানুয়ারি পর্যন্ত।

    সরকারের “টেকসই বাণিজ্য ভর্তুকি কর্মসূচি” ক্ষুদ্র ও মাঝারি আকারের ব্যবসাকে ২০ লক্ষ ইয়েন পর্যন্ত প্রদান করবে যাদের আয় করোনাভাইরাসের কারণে উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পেয়েছে। “বাণিজ্য স্থাপনা ভাড়া সহায়তা ভর্তুকি কর্মসূচি”তে এই ধরনের বাণিজ্যকে ভাড়া প্রদানের জন্য তহবিল সরবরাহের প্রস্তাব দেয়া হচ্ছে।

    মন্ত্রণালয় জানাচ্ছে, তারা এই ভর্তুকি কর্মসূচির নিজস্ব কোন সম্প্রসারণ করছে না। তবে তারা জানাচ্ছে, তারা আবেদনপত্র জমা দেয়ার তারিখটি কেবল ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বর্ধিত করে নিচ্ছে তাদের কথা বিবেচনা করে, যারা দ্বিতীয়বারের মত জরুরি অবস্থা ঘোষণার কারণে প্রয়োজনীয় দলিলপত্র তৈরি করতে হয়তো সমস্যার সম্মুখীন হচ্ছে। তবে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে ৩১শে জানুয়ারির মধ্যে আগে থেকে অবশ্যই জানাতে হবে। এছাড়াও তাদেরকে এই বর্ধিত সময়ে আবেদনের অনুরোধ জানানোর কারণ সংক্ষিপ্তাকারে পেশ করতে হবে।

    এই তথ্যগুলো জানুয়ারির ২২ তারিখ পর্যন্ত নেয়া।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক