• শিরোনাম

    জাপান ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রধানদের টেলিফোন সংলাপ

    | ২৫ জানুয়ারি ২০২১ | ৯:৩৮ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 220 বার

    জাপানের প্রতিরক্ষা মন্ত্রী কিশি নোবুও এবং মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন, পূর্ব চীন সাগরে অবস্থিত সেনকাকু দ্বীপপুঞ্জ জাপান-মার্কিন নিরাপত্তা চুক্তির ৫ম ধারার আওতাধীন থাকার বিষয়টি পুনঃনিশ্চিত করেছেন।

    উল্লেখ্য, ৫ম ধারা অনুযায়ী জাপানের প্রশাসনিক নিয়ন্ত্রণে থাকা ভূখণ্ড সুরক্ষা করতে যুক্তরাষ্ট্রের বাধ্যবাধকতা রয়েছে।

    কিশি ও অস্টিন, জাপান সময় আজ সকালে টেলিফোনে কথা বলেন।

    টেলিফোনে কিশি, বল প্রয়োগের মাধ্যমে বর্তমান অবস্থা পরিবর্তনের জন্য একতরফাভাবে গৃহীত যেকোন পদক্ষেপের বিরুদ্ধে জাপানের বিরোধিতার বিষয় উল্লেখ করেন।

    পূর্ব ও দক্ষিণ চীন সাগরে চীনের নৌ তৎপরতা জোরদার করে চলার মধ্যে তিনি উক্ত মন্তব্য করেন।

    উল্লেখ্য, সেনকাকু দ্বীপপুঞ্জ জাপানের নিয়ন্ত্রণে থাকলেও চীন ও তাইওয়ান এগুলোর মালিকানা দাবি করে থাকে। জাপান সরকার, ইতিহাস ও আন্তর্জাতিক আইনের ভিত্তিতে এই দ্বীপপুঞ্জ জাপানের নিজস্ব ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ বলে অবস্থান বজায় রেখেছে। তাদের ভাষ্যানুযায়ী, এক্ষেত্রে সার্বভৌমত্ব সমাধানের কোন বিষয় নেই।

    টেলিফোন সংলাপে কিশি এবং অস্টিন, উত্তর কোরিয়ার সকল ব্যাপক বিধ্বংসী অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো পূর্নাঙ্গ, যাচাইযোগ্য ও অপরিবর্তনীয়ভাবে ধ্বংস করার লক্ষ্যে একসাথে কাজ করে যাওয়া অব্যাহত রাখার বিষয়ও নিশ্চিত করেন।

    এছাড়া, জাপানে মোতায়েনকৃত মার্কিন সামরিক বাহিনীর ব্যয়ের ক্ষেত্রে জাপানের অংশীদারিত্ব নিয়ে আলোচনায় দ্রুত একটি উপসংহারে পৌঁছানোর বিষয়েও তাঁরা একমত পোষণ করেন।

    করোনাভাইরাসের প্রাদুর্ভাবের বিষয় বিবেচনায় রেখে যত দ্রুত সম্ভব সরাসরি মিলিত হওয়ার বিষয়টিও তাঁরা নিশ্চিত করেন।

    টেলিফোন সংলাপের পর কিশি উল্লেখ করেন, অস্টিনকে এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে অত্যন্ত আগ্রহী বলে প্রতীয়মান হয়েছে এবং জাপান-মার্কিন মৈত্রীকে তিনি গুরুত্ব দেন।

    এছাড়া, কিশি সুদৃঢ় ও আস্থাপূর্ণ সম্পর্ক গড়ার পাশাপাশি নিরোধক শক্তি জোরদার করার আশাবাদও ব্যক্ত করেন।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক