• শিরোনাম

    পিতৃত্বকালীন ছুটি নিয়ে আইন সংশোধনের পরিকল্পনা

    | ২৬ জানুয়ারি ২০২১ | ৯:৪৩ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 272 বার

    পিতৃত্বকালীন ছুটি নিয়ে আইন সংশোধনের পরিকল্পনা

    জাপানের সরকার আরও বেশি পুরুষদের পিতৃত্বকালীন ছুটি নিতে উৎসাহ দেয়ার জন্য একটি আইনী সংশোধনের খসড়া তৈরি করেছে।

    এই খসড়ার অধীনে শিশুর জন্মের আট সপ্তাহের মধ্যে যে কোন পুরুষ চার সপ্তাহ ছুটি নিতে সক্ষম হবেন। এই ছুটি দুই ভাগে ভাগ করা যাবে।

    এই ছুটির আবেদন দু’সপ্তাহ আগে করা যাবে, যা বর্তমানে চালু থাকা ১ মাস থেকে কম।

    সংশোধিত বিলে, সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে তাদের কর্মীদের এই ব্যবস্থা সম্পর্কে অবহিত করার বাধ্যবাধকতা রয়েছে। এছাড়া, ছুটি নেয়া কর্মীর মোট সংখ্যা প্রকাশও বড় কোম্পানিগুলোর জন্য বাধ্যতামূলক করা হয়েছে।

    উল্লেখ্য, সরকার ২০২৫ সালের মধ্যে পিতৃত্বকালীন ছুটি নেয়া কর্মীর অনুপাত ৩০ শতাংশ বাড়ানোর লক্ষ্য ধরে নিয়েছে। গত মার্চে শেষ হওয়া অর্থ বছরে এই সংখ্যা ছিল ৭.৪৮ শতাংশ।

    সরকার সংসদের চলতি অধিবেশনে এই খসড়া বিল দাখিলের পরিকল্পনা করছে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক