| ২৭ জানুয়ারি ২০২১ | ১০:৪৪ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 176 বার
করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী সৃষ্ট চাপের কারণে পর্যাপ্ত চিকিৎসা সেবা দিতে ব্যর্থ হওয়ায় গভীর দুঃখপ্রকাশ করেছেন জাপানের প্রধানমন্ত্রী সুগা ইয়োশিহিদে।
মঙ্গলবার সংসদের এক কমিটি অধিবেশনে সুগা দুঃখপ্রকাশ করেন।
একজন ঊর্ধ্বতন আইনপ্রণেতা উল্লেখ করেন যে, সংক্রমিত কয়েকজন ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা যায়নি। কন্সটিটিউশনাল ডেমোক্রেটিক পার্টির ৎসুজিমোতো কিয়োমি বলেন, লোকজন হাসপাতালের সেবা ছাড়াই বাড়িতে একা মৃত্যুবরণ করেছেন।
তিনি আরও বলেন, অন্যান্য আরও অনেকের মৃত্যু ঘটে জরুরি পরিবহণের মাধ্যমে হাসপাতালে নেয়ার সময়।
ঐ আইনপ্রণেতা জানতে চান, সরকারি সহায়তার মাধ্যমে যে জীবনগুলোকে বাঁচানো যায়নি, তাদের জন্য সুগা নিজেকে দায়ী বলে মনে করেন কিনা?
সুগা বলেন, বিদ্যমান ব্যবস্থাকে আরও জোরদার করা সরকারের একটি দায়িত্ব, যাতে লোকজন যেন হাসপাতালে নেয়ার পথে আর কখনও মারা না যায়।
তিনি বলেন, সবাই দ্রুত প্রয়োজনীয় চিকিৎসা সেবা পাবেন কিনা, সেটি নিয়ে জনগণের মধ্যে উদ্বেগ রয়েছে এবং দায়িত্বে থাকা ব্যক্তি হিসেবে তিনি অত্যন্ত দুঃখিত বোধ করছেন।
উল্লেখ্য, গত মার্চ থেকে স্বাস্থ্যসেবা ব্যবস্থার বাইরে থেকে প্রায় ২শ ব্যক্তির মৃত্যুর তথ্য পুলিশ উন্মোচনের একদিন পর আজ এই মতবিনিময় ঘটে।
উপচে পড়া ভিড়ে পরিপূর্ণ হাসপাতালগুলো আরও বেশি সংক্রমিত ব্যক্তিদের ফিরিয়ে দিতে বাধ্য হচ্ছে। সর্বশেষ গণনা অনুযায়ী, জাপানে ৩৫ হাজারেরও বেশি ভাইরাসে সংক্রমিত ব্যক্তি বাড়িতে নিজেদের যত্ন নিচ্ছিলেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||