| ২৮ জানুয়ারি ২০২১ | ১০:৩০ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 305 বার
জাপানের কর্মকর্তারা বলছেন টোকিও এবং অন্যত্র করোনাভাইরাস পরিস্থিতিতে বড় ধরনের কোন অগ্রগতি দেখা না গেলে সরকার হয়তো জরুরি অবস্থার মেয়াদ বাড়াতে পারে।
বর্তমানে টোকিও সহ ১১টি জেলায় কার্যকর জরুরি অবস্থা ৭ ফেব্রুয়ারি পর্যন্ত বহাল থাকবে। জানুয়ারি মাসের ৭ তারিখে জরুরি অবস্থা জারি হওয়ার পর রাজধানীতে নিশ্চিত হওয়া নতুন সংক্রমণ ক্রমশ কমে আসছে। তবে বিশেষজ্ঞরা বলছেন হ্রাসের গতি হচ্ছে মন্থর এবং বৃদ্ধদের সংক্রমিত হওয়ার আনুপাতিক হার বৃদ্ধি পাচ্ছে।
হাসপাতালগুলো চাপের মুখে আছে এবং বৃদ্ধ রোগীদের মধ্যে মারাত্মক ঘটনার সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে উদ্বেগ রয়েছে।
দেশে করোনাভাইরাস সামাল দেয়ার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী নিশিমুরা ইয়াসুতোশি মঙ্গলবার সংসদে বলেছেন জরুরি অবস্থা নিয়ে কী করা উচিত নির্ধারিত সময়ের মধ্যে সেই সিদ্ধান্ত সরকার গ্রহণ করবে। তিনি বলেছেন পরিকল্পিত মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার ঠিক আগে সিদ্ধান্ত বেছে নেয়া হলে এর ফলে বিভ্রান্তি দেখা দেবে।
সারা দেশে সংক্রমণের পাশাপাশি স্বাস্থ্য ব্যবস্থার উপর চাপের দিকে ঘনিষ্ঠ নজর রেখে যাওয়া অবস্থায় জরুরি অবস্থা বাড়ানো হবে কি না তা পরীক্ষা করে দেখার পরিকল্পনা সরকার করছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||