• শিরোনাম

    জাপানে তৈরি হবে অ্যাস্ট্রাজেনেকার টিকা

    | ২৯ জানুয়ারি ২০২১ | ১১:৩৩ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 312 বার

    জাপানে তৈরি হবে অ্যাস্ট্রাজেনেকার টিকা

    ব্রিটেনের প্রধান ওষুধ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা এদের করোনাভাইরাস টিকা অল্প সময়ের মধ্যে জাপানে তৈরি শুরুর পরিকল্পনা করছে।

    ডিসেম্বর মাসে কোম্পানি ১২ কোটি ডোজ টিকা সরবরাহের জন্য জাপান সরকারের সাথে একটি চুক্তি স্বাক্ষর করে। মার্চ মাসের মধ্যে ৩ কোটি ডোজ জাপানে আমদানি করা হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

    অ্যাস্ট্রাজেনেকা বলছে সরবরাহ ত্বরান্বিত করার জন্য অদূর ভবিষ্যতে পশ্চিম জাপানের হিওগো জেলার একটি ওষুধ উৎপাদনকারী সহ কয়েকটি কোম্পানিকে টিকা তৈরির কাজ দিয়ে জাপানেও টিকা উৎপাদন তারা শুরু করবে।

    স্বাস্থ্য মন্ত্রণালয় টিকা অনুমোদন করলে ৯ কোটি ডোজ পর্যন্ত জাপানে তৈরি অ্যাস্ট্রাজেনেকার টিকা দেশের টিকাদান কর্মসূচির জন্য সরবরাহ করা হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। টিকার ক্লিনিকাল পরীক্ষা এখন চলছে।

    ইউরোপ ও অন্যান্য দেশে টিকার সরবরাহ নির্ধারিত সময়সূচি থেকে পিছিয়ে পড়ায় অ্যাস্ট্রাজেনেকা জাপানে স্থিতিশীল সরবরাহের লক্ষ্য ধরে নিয়েছে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক