• শিরোনাম

    জরুরী অবস্থার বিষয়ে গভর্নরদের বৈঠক

    | ৩১ জানুয়ারি ২০২১ | ৯:৫৪ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 189 বার

    জরুরী অবস্থার বিষয়ে গভর্নরদের বৈঠক

    জাপানে, টোকিওসহ তিনটি জেলার গভর্নররা করোনাভাইরাসের সংক্রমণ অব্যাহতভাবে বৃদ্ধি পেয়ে চলায় বর্তমানে ঘোষিত জরুরী অবস্থার ভবিষ্যত নিয়ে গভীরভাবে চিন্তাভাবনা করছেন।

    আগামী ৭ই ফেব্রুয়ারি, টোকিওসহ অন্যান্য দশটি জেলায় ঘোষিত জরুরী অবস্থার মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে।

    টোকিওর গভর্নর কোইকে ইউরিকো, করোনাভাইরাসে সংক্রমণের সংখ্যা উচ্চ অবস্থায় বিরাজমান থাকায় আমাদের কঠোর সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণের প্রয়োজন রয়েছে বলে উল্লেখ করেন।

    কানাগাওয়া জেলার গভর্নর কুরোইওয়া ইউজি, কানাগাওয়া জেলার চিকিৎসা সেবা ব্যবস্থা অতিরিক্ত চাপের মধ্যে রয়েছে বলে জানান।

    গতকাল গভর্নররা, এবিষয়ে আলোচনা করতে এক বৈঠকে মিলিত হন। তাঁরা, চলমান জরুরী অবস্থা অব্যাহত রাখার উপায় নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে পরামর্শ করার ইচ্ছা পোষণ করছেন।

    তাঁরা, জরুরী অবস্থার সময়সীমা বৃদ্ধি করা হলে, কঠিন পরিস্থিতির মুখোমুখি হওয়া ব্যবসা প্রতিষ্ঠান ও কাজ হারানো লোকজনের আরও আর্থিক সহায়তার প্রয়োজন হবে বলে উল্লেখ করেন।

    এদিকে, আজ বিকেল তিনটা নাগাদ টোকিওতে করোনাভাইরাসে ৭৬৯টি নতুন সংক্রমণের খবর পাওয়া গেছে। উল্লেখ্য, দৈনিক ভিত্তিতে সংক্রমণের সংখ্যা নিম্নমুখী হলেও স্বাস্থ্য বিশেষজ্ঞরা উদ্বিগ্ন মনোভাব বজায় রেখেছেন।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক