| ৩১ জানুয়ারি ২০২১ | ১০:০৬ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 248 বার
জাপান সরকারের অভ্যন্তরে এমন দৃষ্টিভঙ্গি বৃদ্ধি পেয়ে চলেছে যে, বর্তমানে ১১টি জেলায় জারি থাকা জরুরী অবস্থা সম্ভবত কয়েকটি এলাকায় পূর্ব পরিকল্পিত সময়সীমার পরও অব্যাহত রাখতে হতে পারে।
করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধের লক্ষ্যে চলতি মাসের প্রথম নাগাদ, প্রাথমিকভাবে টোকিও অঞ্চলে এই জরুরী অবস্থা ঘোষণা করা হয়। পরবর্তীতে, ওসাকাসহ অন্যান্য এলাকায়ও এই পদক্ষেপ বিস্তৃত করে জরুরী অবস্থার মেয়াদ আগামী ৭ই ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়।
উল্লেখ্য, এক সপ্তাহ আগের তুলনায় গত সপ্তাহে সংক্রমণের সংখ্যা হ্রাস পেলেও চিকিৎসা ব্যবস্থার উপর চাপ অব্যাহত রয়েছে।
গুরুতর উপসর্গ দেখা দেয়ার উচ্চ ঝুঁকিতে থাকা প্রবীণদের মধ্যে আনুপাতিক সংক্রমণের সংখ্যা উর্ধ্বমুখী রয়েছে।
স্বাস্থ্য মন্ত্রী তামুরা নোরিহিসা, সম্প্রতি নতুন সংক্রমণের সংখ্যা নিম্নমুখী হয়ে চলা সত্ত্বেও আশাবাদী হওয়ার বিষয়টি খুব দ্রুত হয়ে যাবে বলে মন্তব্য করেন।
সরকার, বিশেষজ্ঞদের মতামত শোনার পর আগামী সপ্তাহে জরুরী অবস্থা প্রত্যাহার করা হবে কিনা সেবিষয়ে সিদ্ধান্ত গ্রহণের পরিকল্পনা করছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||