• শিরোনাম

    জাপানে মোতায়েন মার্কিন ঘাঁটির ব্যয় নিয়ে যুক্তরাষ্ট্রের ইতিবাচক প্রতিক্রিয়া

    | ০১ ফেব্রুয়ারি ২০২১ | ১০:৩০ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 380 বার

    জাপানে মোতায়েন মার্কিন ঘাঁটির ব্যয় নিয়ে যুক্তরাষ্ট্রের ইতিবাচক প্রতিক্রিয়া

    মার্কিন সরকার, আগামী অর্থবছরে জাপানে মোতায়েনকৃত মার্কিন বাহিনীর ব্যয়ের অংশীদারিত্বের বিষয়ে জাপানের প্রদত্ত প্রস্তাবের প্রতি ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছে।

    জাপান ও যুক্তরাষ্ট্র, মার্কিন বাহিনীর ব্যয়ের জন্য জাপানের অংশ নিয়ে গত নভেম্বরে আরম্ভ হওয়া কর্মকর্তা পর্যায়ের বৈঠকে একটি মতৈক্যে পৌঁছাতে ব্যর্থ হয়। দুপক্ষ, বছরের শেষ নাগাদ পর্যন্ত একটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর বিষয়টি স্থগিত রেখেছিল।

    প্রতি পাঁচ বছর অন্তর মতৈক্যে পৌঁছা বর্তমান চুক্তিটির মেয়াদ আগামী মার্চে শেষ হওয়ার কথা রয়েছে।

    এনএইচকে জানতে পেরেছে যে, জাপান সরকার আগামী এপ্রিলে আরম্ভ হতে যাওয়া অর্থ বছরের জন্য একটি অস্থায়ী দ্বিপক্ষীয় চুক্তির প্রস্তাব দিয়েছে যাতে জাপানের প্রদেয় অর্থের পরিমাণ চলতি অর্থ বছরের সমান হবে।

    প্রেসিডেন্ট বাইডেনের প্রশাসন, এটিকে যথাযথ উল্লেখ করে প্রস্তাবটির প্রতি ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে বলে জানা গেছে।

    জাপান চলতি বছরের শেষ নাগাদ দুপক্ষের মধ্যে আরম্ভ হতে যাওয়া পৃথক আলোচনায় ২০২২ অর্থ বছর এবং এর পরেও জাপানের প্রদেয় ব্যয়ের অংশ বর্তমান পর্যায়ে বজায় রাখার আশাবাদ পোষণ করছে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক