| ০২ ফেব্রুয়ারি ২০২১ | ৯:২৭ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 282 বার
জাপান সরকার সম্ভবত টোকিও এবং ওসাকা এলাকায় কোভিড-১৯ সংক্রান্ত জরুরি অবস্থা ঘোষণার মেয়াদ বাড়িয়ে ফেব্রুয়ারির ৭ তারিখের পরও তা অব্যাহত রাখবে। চলতি সপ্তাহে বিশেষজ্ঞদের মতামত শোনার পর তারা এই বিষয়ে সিদ্ধান্ত নিবে।
উল্লেখ্য, টোকিও এবং তিনটি প্রতিবেশী জেলায় জরুরি অবস্থা ঘোষণার পর তিন সপ্তাহেরও বেশি সময় পার হয়েছে। ওসাকা এবং অন্য ছয়টি জেলাও দু’সপ্তাহের বেশি এই ঘোষণার আওতায় আছে। ফেব্রুয়ারির ৭ তারিখ এটি তুলে নেয়ার সূচি নির্ধারিত রয়েছে।
গত সপ্তাহে নতুন সংক্রমণের সংখ্যা এর আগের সপ্তাহের তুলনায় কম ছিল। তবে, নতুন সংক্রমিতদের মধ্যে প্রবীণ লোকদের অনুপাত বেড়েছে। উল্লেখ্য, বয়োবৃদ্ধ ব্যক্তিদের গুরুতর অসুস্থ হয়ে পড়ার ঝুঁকি বেশি থাকে।
সরকারি কর্মকর্তারা অংশত চিকিৎসা ব্যবস্থা চাপের মধ্যে থাকায় টোকিও এবং ওসাকা এলাকায় জরুরি অবস্থা ঘোষণার মেয়াদের সম্ভাব্য বৃদ্ধির জন্য প্রস্তুতি নিচ্ছেন।
তবে, পরিস্থিতির ক্রমশ উন্নতি হয়ে চলায় তারা সম্ভবত তোচিগি জেলায় জরুরি অবস্থা তুলে নেয়ার বিষয়টি বিবেচনা করতে পারেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||