| ০৩ ফেব্রুয়ারি ২০২১ | ১০:১৮ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 186 বার
ইউরোপীয় ইউনিয়ন থেকে করোনাভাইরাসের টিকার স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করার নিজস্ব প্রচেষ্টায় জোটটির সহযোগিতা চেয়েছে জাপান।
সোমবার জাপান এবং ইইউ’র মন্ত্রীরা এক ভিডিও সম্মেলনে অংশ নেন। বাণিজ্য সংক্রান্ত বিষয়াদি নিয়ে আলোচনার জন্য নিয়মিত এই বৈঠক অনুষ্ঠিত হয়ে থাকে।
উল্লেখ্য, ইইউ গত মাসে ঐ জোটভুক্ত দেশগুলোতে উৎপাদিত কোভিড-১৯’এর টিকার রপ্তানি নিয়ন্ত্রণের ঘোষণা দেয়।
উৎপাদনকারীদের এখন ইইউ’র বাইরের বাজারে সরবরাহের আগে টিকা রপ্তানির গন্তব্যস্থলের নাম ঘোষণা করে অগ্রিম অনুমোদন নিতে হয়।
বৈঠকে জাপানের পররাষ্ট্র মন্ত্রী মোতেগি তোশিমিৎসু বলেন, তিনি চান না যে এই পদক্ষেপ ইইউ দেশগুলো থেকে জাপানে পরিকল্পিত টিকা সরবরাহের উপর কোন প্রভাব ফেলুক।
ইউরোপীয় বাণিজ্য কমিশনার ভালডিস দমব্রোভস্কিস জাপানের এই উদ্বেগ নিয়ে তার অনুধাবন ব্যক্ত করেন।
তিনি বলেন, নিজেদের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণে উৎপাদকদের সাথে করা চুক্তির প্রতিশ্রুতি অনুযায়ী জাপানে সহজে টিকা পৌঁছানো নিশ্চিত করতে ইইউ সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||