• শিরোনাম

    জাপানে কোভিড-১৯ সংক্রান্ত জরুরি অবস্থার মেয়াদ বৃদ্ধি

    | ০৩ ফেব্রুয়ারি ২০২১ | ১০:২১ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 250 বার

    জাপানে কোভিড-১৯ সংক্রান্ত জরুরি অবস্থার মেয়াদ বৃদ্ধি

    জাপান সরকার মঙ্গলবার টোকিও, ওসাকা এবং অন্য আটটি জেলার জন্য করোনাভাইরাস সংক্রান্ত জরুরি অবস্থার মেয়াদ আরও একমাস বাড়িয়ে নিয়েছে।

    উল্লেখ্য, ফেব্রুয়ারির ৭ তারিখে ১১টি জেলার উপর জারি থাকা এই জরুরি অবস্থার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।

    টোকিও’র উত্তরের তোচিগি জেলায় নতুন সংক্রমণের সংখ্যা অপেক্ষাকৃত কম হওয়ার পাশাপাশি স্বাস্থ্যসেবা পরিস্থিতির উন্নতি হওয়ায়, সরকার ঐ জেলাকে বাদ দিয়ে অন্য জেলাগুলোতে এই মেয়াদ বৃদ্ধি করেছে।

    সরকার অন্যান্য ১০টি জেলায় মার্চের ৭ তারিখ পর্যন্ত এই পদক্ষেপ বলবৎ রাখার ঘোষণা দিয়েছে।

    এই ১০টি জেলা হল টোকিও, কানাগাওয়া, চিবা, সাইতামা, ওসাকা, কিয়োটো, হিয়োগো, আইচি, গিফু এবং ফুকুওকা।

    ঐ এলাকাসমূহে বর্তমানে বার এবং রেস্তোরাঁসমূহকে তাদের বাণিজ্য ঘণ্টা কমানোর আহ্বান জানানো হচ্ছে। এছাড়া, অধিবাসীদের অনাবশ্যক কাজে বাইরে যাওয়া থেকে বিরত থাকতে বলা হচ্ছে। জরুরি অবস্থা চলাকালীন এই পদক্ষেপগুলো বজায় থাকবে।

    সরকারি কর্মকর্তারা বলছেন, পরিস্থিতির উন্নতি সাপেক্ষে তারা সম্ভবত কোন নির্দিষ্ট জেলা থেকে নির্ধারিত সময়ের আগেই জরুরি অবস্থা তুলে নিবেন।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক