• শিরোনাম

    সামরিক ব্যয়ের পরিমাণ নিয়ে জাপান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা

    | ০৪ ফেব্রুয়ারি ২০২১ | ১০:১০ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 254 বার

    সামরিক ব্যয়ের পরিমাণ নিয়ে জাপান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা

    প্রেসিডেন্ট জো বাইডেন দায়িত্ব গ্রহণের পর প্রথমবার জাপানে মোতায়েন মার্কিন বাহিনীর ব্যয় বিষয়ে জাপানের অবদান নিয়ে দুটি দেশের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হল।

    মঙ্গলবার ভিডিওর মাধ্যমে কর্ম-পর্যায়ের এক আলোচনায় মিলিত হয় দুটি দেশ।

    আলোচনার বিস্তারিত বিষয়ে কিছু জানা না গেলেও জাপান প্রস্তাব দিয়েছে যে ২০২১ অর্থবছরে দুটি দেশ অস্থায়ী এক চুক্তিতে স্বাক্ষর করুক যার আওতায় বর্তমান অর্থবছরে দেশটি যে পরিমাণ অবদান রেখেছে সেই একই পরিমাণ দেবে আগামী বছরেও। পরবর্তী বছরগুলোর জন্য পৃথক আলোচনা অনুষ্ঠানের প্রস্তাব দিচ্ছে জাপান। উল্লেখ্য অর্থবছর শুরু হয় এপ্রিল মাস থেকে।

    প্রতি পাঁচ বছর ব্যয়ের পরিমাণে জাপান কত ভাগ দেবে সেই বিষয়ক সিদ্ধান্ত নেয়া হয়ে থাকে। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অধীনে নভেম্বর মাসে সর্বশেষ দফার এই আলোচনা শুরু হয়েছিল তবে উভয় পক্ষ কোন চুক্তিতে উপনীত হতে পারেনি।

    বাইডেন প্রশাসন জাপানের প্রস্তাবে ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে বলে জানা গেছে।

    বর্তমান চুক্তির মেয়াদ উত্তীর্ণ হবে মার্চ মাসে এবং তার আগ পর্যন্ত দুই পক্ষ আলোচনা অব্যাহত রাখবে বলে আশা করা হচ্ছে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক