• শিরোনাম

    জাপান ফেব্রুয়ারি মাসের ১৫ তারিখে ফাইজারের টিকার অনুমোদন দিতে যাচ্ছে

    | ০৬ ফেব্রুয়ারি ২০২১ | ১০:০১ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 260 বার

    জাপান ফেব্রুয়ারি মাসের ১৫ তারিখে ফাইজারের টিকার অনুমোদন দিতে যাচ্ছে

    জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় ফাইজার-বিয়োনটেক’এর উদ্ভাবিত করোনাভাইরাসের টিকা ফেব্রুয়ারি মাসের ১৫ তারিখে অনুমোদন করার প্রস্তুতি নিয়ে চলেছে।

    মন্ত্রণালয় চলতি বছরে ৭ কোটি ২০ লক্ষ লোকের জন্য টিকার ডোজ পাওয়ার লক্ষ্যে ইতোমধ্যে ফাইজার’এর সাথে একটি চুক্তিতে স্বাক্ষর করেছে।

    গত সপ্তাহে, ফাইজার জাপানে চালানো টিকার ক্লিনিকাল পরীক্ষার উপাত্ত মন্ত্রণালয়ে দাখিল করে।

    মন্ত্রণালয় এই টিকা অনুমোদন করা হবে কি না সেব্যাপারে মতামত জানার জন্য ১২ ফেব্রুয়ারি বিশেষজ্ঞদের এক প্যানেল বৈঠক আয়োজনের পরিকল্পনা করছে।

    প্যানেল যদি সবুজ সংকেত প্রদান করে, স্বাস্থ্য মন্ত্রী তামুরা নোরিহিসা ১৫ ফেব্রুয়ারি আনুষ্ঠানিক অনুমোদন দিয়ে দেবেন বলে ধারণা করা হচ্ছে।

    কর্মকর্তারা বলছেন, অনুমোদিত হলে এই টিকা কিছু সময়ের জন্য কেবল ১৬ বা তদূর্ধ্ব বয়সী লোকজনকেই দেয়া হবে।

    তারা যাদের এই টিকার যেকোন উপাদান থেকে অ্যালার্জিজনিত মারাত্মক প্রতিক্রিয়ার আশঙ্কার প্রবণতা রয়েছে তাদেরকে এই টিকা না দেয়া সংক্রান্ত নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছেন।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক