• শিরোনাম

    জাপান সরকারের জরুরি অবস্থা প্রত্যাহারের সম্ভাবনা পর্যালোচনা

    | ০৮ ফেব্রুয়ারি ২০২১ | ১০:১৬ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 259 বার

    জাপান সরকারের জরুরি অবস্থা প্রত্যাহারের সম্ভাবনা পর্যালোচনা

    জাপান সরকার, আগামী ৭ই মার্চের আগে চলমান জরুরি অবস্থা প্রত্যাহারের সম্ভাবনা থাকার মত এলাকা রয়েছে কিনা সেবিষয়ে পর্যালোচনা করবে।

    করোনাভাইরাসের মোকাবিলায় বিশেষ পদক্ষেপ গ্রহণের জন্য প্রণীত সংশোধিত আইনটি, আগামী শনিবার কার্যকর হওয়ার কথা রয়েছে। সরকার, সংশোধিত আইনটি সংক্রমণের ঝুঁকি হ্রাস করা সংক্রান্ত পথনির্দেশনার উপর প্রতিফলনের উপায় নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করার পরিকল্পনা করছে।

    আগামী শুক্রবার নাগাদ বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে ধারণা করা হচ্ছে।

    সংশোধিত আইনটিতে, জরুরি অবস্থা ঘোষণা ছাড়াই সংক্রমণের ঝুঁকি হ্রাসের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের অনুমোদন দেয়া হয়েছে।

    সম্প্রতি কয়েকটি এলাকায় সংক্রমণের নতুন সংখ্যা হ্রাস পেয়ে চলায় সরকার, জরুরি অবস্থা প্রত্যাহার করা সম্ভব হতে পারে এমন কোন জেলা আছে কিনা তা প্রত্যক্ষ করার আশাবাদ পোষণ করছে।

    উল্লেখ্য, টোকিওসহ ১০টি জেলায় ঘোষিত জরুরি অবস্থার মেয়াদ ৭ই মার্চ পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

    ওসাকার গভর্নর ইয়োশিমুরা হিরোফুমি এই আভাষ দেন যে, কেন্দ্রীয় সরকারের কাছে জরুরি অবস্থা প্রত্যাহারের অনুরোধ জানানো হলে তিনি ধাপে ধাপে শিথিলকরণের পদক্ষেপ নেয়ারও অনুরোধ জানাবেন।

    গতকাল অনুষ্ঠিত জাতীয় গভর্নর সমিতির বৈঠকে, অধিকাংশ গভর্নররা চান যে কেন্দ্রীয় সরকার ধাপে ধাপে শিথিলকরণের পদক্ষেপ গ্রহণের শর্ত নির্ধারণ করুক।

    পুনরায় করোনাভাইরাসের বিস্তার বৃদ্ধি পেতে পারে বিধায় এমনকি জরুরি অবস্থার মেয়াদ শেষ হওয়ার পরও সরকার উক্ত ১০টি জেলার চিকিৎসা সেবা ব্যবস্থার পরিস্থিতি বিশ্লেষণ অব্যাহত রাখবে। সরকার, ধাপে ধাপে জরুরি অবস্থা শিথিলকরণের বিষয় বিবেচনা করছে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক