• শিরোনাম

    মোরি’র মন্তব্য জাতীয় স্বার্থের পরিপন্থীঃ জাপানের প্রধানমন্ত্রী

    | ০৯ ফেব্রুয়ারি ২০২১ | ৯:১১ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 194 বার

    মোরি’র মন্তব্য জাতীয় স্বার্থের পরিপন্থীঃ জাপানের প্রধানমন্ত্রী

    জাপানের প্রধানমন্ত্রী স্বীকার করেছেন যে, নারীদের নিয়ে করা টোকিও অলিম্পিক ও প্যারালিম্পিক আয়োজক কমিটির প্রধান মোরি ইয়োশিরো’র মন্তব্য জাতীয় স্বার্থের পরিপন্থী।

    সুগা ইয়োশিহিদে সোমবার নিম্ন কক্ষের এক বাজেট কমিটি বৈঠকে এ মন্তব্য করেন।

    মোরি গত সপ্তাহে জাপানি অলিম্পিক কমিটির এক বৈঠকে বলেন, নারীদের সাথে পরিচালনা পরিষদের বৈঠক অনেক দীর্ঘ হয়ে যায়। পরে তিনি এই মন্তব্য প্রত্যাহার করেন এবং ক্ষমা প্রার্থনা করেন।

    সুগা বলেন, মোরি’র মন্তব্য অলিম্পিক ও প্যারালিম্পিক গেমসের লিঙ্গ সমতার মৌলিক নীতির পরিপন্থী এবং এটা মেনে নেয়া উচিত হবে না। তিনি এও বলেন, তিনি মনে করেন, এই মন্তব্য জাতীয় স্বার্থেরও পরিপন্থী।

    একই সাথে, মোরি’র তার পদে বহাল থাকা উচিত হবে কিনা সে সম্বন্ধে কোন মন্তব্য করা থেকে সুগা বিরত থাকেন।

    প্রধানমন্ত্রী বলেন, এটি সামাল দেয়ার দায়িত্ব টোকিও অলিম্পিক ও প্যারালিম্পিক আয়োজক কমিটির, যেটি সরকার থেকে স্বাধীন একটি প্রতিষ্ঠান।

    সুগা এও বলেন, তিনি সচেতন রয়েছেন যে, আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বা আইওসি মোরি’র মন্তব্যের জন্য তার ক্ষমা প্রার্থনাকে গ্রহণ করেছে এবং আইওসি “বিষয়টির নিষ্পত্তি” হয়ে গেছে বলে বিবেচনা করছে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক