• শিরোনাম

    সামুদ্রিক সংঘর্ষের জন্য জাপানের প্রতিরক্ষা মন্ত্রীর গভীর দুঃখপ্রকাশ

    | ১০ ফেব্রুয়ারি ২০২১ | ১০:০৮ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 241 বার

    সামুদ্রিক সংঘর্ষের জন্য জাপানের প্রতিরক্ষা মন্ত্রীর গভীর দুঃখপ্রকাশ

    জাপানের প্রতিরক্ষা মন্ত্রী কিশি নোবুও দেশের দক্ষিণপশ্চিম উপকূলের অদূরে একটি বাণিজ্যিক মালবাহী জাহাজের সাথে নৌ-আত্মরক্ষা বাহিনীর একটি ডুবোজাহাজের মধ্যকার সংঘর্ষ নিয়ে গভীর দুঃখপ্রকাশ করেছেন।

    সোমবার দক্ষিণ জাপানের কোচি জেলার উপকূলের অদূরে ডুবোজাহাজ সোরিউ এবং বাণিজ্যিক জাহাজটির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ডুবোজাহাজটির তিনজন ক্রু সদস্য এতে সামান্য আহত হন। ডুবোজাহাজটি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

    মঙ্গলবার সাংবাদিকদের সাথে আলাপের সময়, কিশি বলেন, জনসাধারণের মধ্যে এই দুর্ঘটনা উদ্বেগ সৃষ্টি করায় তিনি অত্যন্ত দুঃখিত। তিনি আরও বলেন, জাপানের উপকূলরক্ষী বাহিনী এই সংঘর্ষের তদন্ত চালাচ্ছে এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় ও জাপানের আত্মরক্ষা বাহিনী তদন্তে পূর্ণ সহযোগিতা করবে।

    এছাড়া, মঙ্গলবার পরিবহণ মন্ত্রী আকাবা কাযুইয়োশি জানান, বাণিজ্যিক জাহাজটি ছিল হংকং’এ নিবন্ধিত ভারী মালবাহী “ওশেন আরতেমিস”। তিনি আরও বলেন, জাহাজে অবস্থানরত কেউ এতে আহত হননি এবং কোনরকম সমস্যা ছাড়াই এটি চলাচল করতে সক্ষম হয়।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক