| ১১ ফেব্রুয়ারি ২০২১ | ৯:২৩ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 178 বার
জাপান সরকার এরকম মতামতের দিকে ঝুঁকে পড়ছে যে টোকিও মেট্রোপলিটন এলাকা এবং কানসাই অঞ্চল থেকে জরুরি অবস্থা তুলে নেয়া আপাতত কঠিন হবে। করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি এবং গভর্নরদের মতামতের আলোকে এমন মনে করা হচ্ছে।
জরুরি অবস্থা গত রবিবার শেষ হওয়ার কথা ছিল, তবে টোকিও, ওসাকা এবং অন্য আটটি জেলায় আরও এক মাসের জন্য মেয়াদ বাড়িয়ে নেয়া হয়।
আগামী শুক্রবার বিশেষজ্ঞদের মতামত শোনার পর সংশোধিত বিশেষ করোনাভাইরাস পদক্ষেপ আইন অনুযায়ী পরিস্থিতি নিয়ে সাড়া দেয়ার মৌলিক পরিকল্পনা কিছুটা রদবদলের পরিকল্পনা সরকার করছে। শনিবার থেকে আইনটি কার্যকর হবে। কয়েকটি অঞ্চলে জরুরি অবস্থা তুলে নেয়া সম্ভব হবে কি না সেটাও সরকার বিবেচনা করে দেখছে।
টোকিও’র গভর্নর কোইকে ইয়ুরিকো বলেছেন পরিস্থিতি জরুরি অবস্থা তুলে নেয়ার অনুমতি দেবে না। ওসাকা’র গভর্নর ইয়োশিমুরা হিরোফুমি আভাষ দিয়েছেন যে জরুরি অবস্থার সমাপ্তি ঘোষণা করতে কেন্দ্রীয় সরকারকে বলা হবে কি না, আগামী সপ্তাহে তার জেলা সেটা ঠিক করে নেবে।
কেন্দ্রীয় সরকারের মধ্যে কিছু লোকজন বলছেন আইচি, গিফু ও ফুকুওকা জেলায় নতুন সংক্রমণের সংখ্যা ক্রমশ হ্রাস পেতে থাকায় সেই জেলেগুলোর জন্য জরুরি অবস্থা তুলে নেয়ার পদক্ষেপ বিবেচনা করে দেখা সম্ভব হতে পারে।
তবে অন্যরা বলছেন চিকিৎসা ব্যবস্থার উপর চাপ বিবেচনা করে দেখার পরেই সাবধানতার সাথে সিদ্ধান্ত নেয়া উচিত হবে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||