| ১৩ ফেব্রুয়ারি ২০২১ | ১০:১০ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 213 বার
জাপানের অর্থনৈতিক পুনরুজ্জীবন মন্ত্রী নিশিমুরা ইয়াসুতোশি আভাস দিয়েছেন যে, সরকার চিকিৎসা ব্যবস্থার চাপের কথা উল্লেখ করে কিছু সময়ের জন্য করোনাভাইরাস সামাল দেয়ার উদ্দেশ্যে জরুরি অবস্থা বহাল রাখবে।
শুক্রবার উপদেষ্টা প্যানেলের এক বৈঠকে বক্তব্য রাখার সময় নিশিমুরা বলেন, জরুরি অবস্থা বজায় রাখার প্রয়োজন রয়েছে যা টোকিও, ওসাকা এবং অন্য আরও ৮টি সবচেয়ে বেশি আক্রান্ত জেলার উপর জানুয়ারি মাসের গোড়ার দিক থেকে জারি রয়েছে। প্যানেলটি করোনাভাইরাসের বিশেষ পদক্ষেপসমূহের জন্য সংশোধিত আইন অনুযায়ী সরকারের করোনাভাইরাস রোধী মৌলিক দিকনির্দেশনার পরিকল্পিত পর্যালোচনার জন্য বৈঠকের আয়োজন করে।
কোভিড-১৯ সামাল দেয়ার দায়িত্বে থাকা নিশিমুরা বলেন, নতুন করে আক্রান্তের সংখ্যা হ্রাস পেলেও হাসপাতাল ও চিকিৎসা সেবা ব্যবস্থা এখনও বেশ চাপের মুখেই রয়েছে।
তিনি সতর্ক করে দেন যে, বিশেষ করে প্রবীণদের সেবা প্রদান স্থাপনাগুলোতে গুচ্ছ সংক্রমণ ঘটে চলেছে এবং প্রবীণদের মধ্যকার আক্রান্তের সংখ্যা কমছে না।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||