• শিরোনাম

    পানি বিষয়ক অনলাইন সম্মেলনে যোগ দিয়েছেন জাপানের সম্রাট দম্পতি

    | ১৪ ফেব্রুয়ারি ২০২১ | ১০:১৩ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 237 বার

    পানি বিষয়ক অনলাইন সম্মেলনে যোগ দিয়েছেন জাপানের সম্রাট দম্পতি

    জাপানের সম্রাট নারুহিতো এবং সম্রাজ্ঞী মাসাকো গতকাল, পানি ও জনস্বাস্থ্য বিষয়ক একটি অনলাইন সম্মেলনে অংশগ্রহণ করেছেন।

    পানি স্যানিটেশন বিষয়ক জাতিসংঘের মহাসচিবের উপদেষ্টা পরিষদের সাবেক সদস্যরা এটি আয়োজন করেন। উল্লেখ্য, এই বোর্ড ২০০৪ সাল থেকে শুরু করে এক দশকেরও বেশি সময় পর্যন্ত সক্রিয় ছিল।

    যুবরাজ থাকাকালীন সম্রাট এই বোর্ডের একজন সম্মানিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। সম্মেলনে সভাপতিত্ব করা নেদারল্যান্ডের রাজা উইলেম- অ্যালেক্সান্ডার উদ্বোধনী বক্তব্য রাখেন।

    সম্রাট ইংরেজিতে বক্তৃতা দেন। সম্রাটের পরিবারের তত্ত্বাবধানকারী কর্মকর্তাদের ভাষ্যানুযায়ী, পানি সংশ্লিষ্ট সমস্যার সমাধানে তিনি বৈশ্বিক সংহতির আহ্বান জানান।

    সম্মেলনে ১০টিরও বেশি দেশের অংশগ্রহণকারীরা বক্তৃতার পাশাপাশি পানি স্বাস্থ্যবিধি ও বিশ্ব জুড়ে নিরাপদ এবং বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করার সম্ভাবনা নিয়ে আলোচনা শোনেন।

    উল্লেখ্য, পানি নিয়ে গবেষণার জন্য সম্রাট সুপরিচিত। কর্মকর্তারা বলেন, দু’ঘণ্টারও বেশি সময় ধরে চলা ঐ সম্মেলনে তিনি অত্যন্ত আগ্রহভরে কিছু নোট নেন।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক