| ১৭ ফেব্রুয়ারি ২০২১ | ১০:০৩ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 162 বার
জাপান সরকার জানিয়েছে, বুধবার শুরু হতে যাওয়া করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি সম্পর্কে তারা জনসাধারণকে ভালভাবে ওয়াকিবহাল রাখবে।
প্রায় ১০ থেকে ২০ হাজার চিকিৎসা কর্মী টিকা নেয়ার ক্ষেত্রে প্রথম সারিতে রয়েছেন। এরপর প্রবীণ এবং অন্যান্যদের টিকা দেয়া হবে।
সরকার বলছে, টিকাগুলোর কার্যকারিতা এবং পার্শ্বপ্রতিক্রিয়া’সহ এসম্পর্কিত সহজবোধ্য এবং বিজ্ঞানভিত্তিক তথ্য তারা প্রদান করবে। এছাড়া, টিকাদান সংক্রান্ত সব ব্যয়ও তারা বহন করবে।
সরকার মনে করছে, অর্থনীতির ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি ভাইরাসের বিস্তার রোধে টিকাদান পরিকল্পনার একটি মসৃণ বাস্তবায়ন অপরিহার্য।
বর্তমানে টোকিও এবং ওসাকা’সহ অপর আটটি জেলায় করোনাভাইরাস সংক্রান্ত জরুরি অবস্থা জারি আছে। সরকারি কর্মকর্তারা বলছেন, নতুন সংক্রমণের ঘটনা হ্রাসের গতি মন্থর হয়ে পড়ছে।
কর্মকর্তারা লোকজনের কাছে অনাবশ্যক বাইরে যাওয়া থেকে বিরত থাকার পাশাপাশি কর্মক্ষেত্রে যাতায়াত ৭০ শতাংশ কমানোর জন্য বাড়িতে থেকে কাজ করার আহ্বান জানাচ্ছেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||