• শিরোনাম

    জাপান সাগরের কাছের এলাকাগুলোতে তুষার ঝড়ের আশঙ্কা

    | ১৮ ফেব্রুয়ারি ২০২১ | ১০:০৫ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 188 বার

    জাপান সাগরের কাছের এলাকাগুলোতে তুষার ঝড়ের আশঙ্কা

    জাপানের আবহাওয়া কর্মকর্তারা সতর্ক করে দিয়েছেন যে তুষার ঝড় সম্ভবত বুধবার জাপান সাগরের মুখোমুখি দেশের এলাকাগুলোর উপর আঘাত হানতে পারে। যানবাহন চলাচলে সম্ভাব্য বিঘ্ন ঘটা নিয়ে সতর্ক থাকার আহ্বান জনগণের প্রতি তারা জানাচ্ছেন।

    আবহাওয়া এজেন্সি বলছে গড়ে উঠা একটি উচ্চ চাপ ব্যবস্থা এবং শক্তিশালী শীতকালীন চাপের একটি ধরন প্রধানত উপকূল এলাকাগুলোতে ক্রমশ শক্তিশালী বায়ু প্রবাহ এবং হোক্কাইদোর অংশবিশেষে ভারী তুষার ঝড় নিয়ে এসেছে।

    প্রধানত জাপান সাগরের উপকূল বরাবর তুষারপাত তীব্র হয়ে আসছে। দিনের পরবর্তী সময়ে হোক্কাইদো থেকে কিউশু পর্যন্ত মূলত জাপান সাগর বরাবর শক্তিশালী বায়ু প্রবাহ এবং তুষারপাত প্রত্যাশা করা হচ্ছে।

    আবহাওয়া কর্মকর্তারা উত্তর জাপানে কোনকিছু দৃষ্টিগোচর না হওয়া “সাদা হয়ে আসা” অবস্থা সম্পর্কে সতর্ক করে দিয়েছেন। তারা বলছেন তুষার ঝঞ্ঝা এবং বায়ু প্রবাহ এর থেকে তৈরি হতে পারে।

    হোক্কাইদো, তোহোকু এবং হোকুরিকু অঞ্চলের কাছের সমুদ্রে উঁচু ঢেউ ও উত্তাল সাগরের অবস্থাও প্রত্যাশা করা হচ্ছে।

    ধেয়ে আসা তীব্র একটি শীতল বায়ুর ভর বৃহস্পতিবার পর্যন্ত হোক্কাইদো থেকে কিউশু বরাবর জাপান সাগরের উপকূল এলাকায় বিক্ষিপ্ত তুষার ঝড়ের কারণ হয়ে দেখা দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। এমনকি পশ্চিম জাপানের নিচু এলাকাগুলোতেও তুষার জমা হতে পারে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক