| ১৯ ফেব্রুয়ারি ২০২১ | ২:৩৮ অপরাহ্ণ | পড়া হয়েছে 184 বার
জাপান সরকার করোনাভাইরাস টিকার মসৃণ বিতরণ নিশ্চিত করে নেয়ার জন্য বর্তমানে চালু থাকা জরুরি অবস্থা বজায় রাখার পরিকল্পনা বিবেচনা করে দেখছে।
নতুন সংক্রমণের সংখ্যা জাপানে হ্রাস পাচ্ছে এবং চিকিৎসা সেবা ব্যবস্থারও ক্রমশ উন্নতি হচ্ছে। তবে হ্রাসের গতি ধীর হয়ে আসছে এবং যেসব ক্ষেত্রে সংক্রমণের পথ খুঁজে পাওয়া যায়নি, সেরকম ঘটনার সংখ্যা অপরিবর্তিত আছে কিংবা সামান্য বৃদ্ধি পেয়েছে।
করোনাভাইরাস পরিস্থিতি সামাল দেয়ার দায়িত্বপ্রাপ্ত অর্থনৈতিক পুনরুজ্জীবন মন্ত্রী নিশিমুরা ইয়াসুতোশি বুধবার আভাষ দিয়েছেন যে চিকিৎসা কর্মীদের অবশ্যই করোনাভাইরাস সামাল দেয়া, সাধারণ চিকিৎসা সেবা প্রদান ও টিকা দেয়ায় নিয়োজিত থাকতে হওয়ায় এদের উপর চাপ যতটা সম্ভব কমিয়ে আনা দরকার।
সরকার বলছে টিকাদান এগিয়ে নিতে টিকার কারণে যেসব পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে সেগুলো সহ সবরকম তথ্য সরবরাহ করার মধ্যে দিয়ে ব্যবস্থা সুদৃঢ় করে নেয়ার সর্বাত্মক প্রচেষ্টা সরকার চালাবে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||